Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শত শত মানুষের সামনে ভেসে গেল একই পরিবারের ৫ জন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম

শত শত মানুষের সামনে ভেসে গেল একই পরিবারের ৫ জন

Advertisement

পরিবারের সবাই মিলে একসঙ্গে পিকনিক করতে গিয়েছিল। তবে মুহূর্তের মধ্যেই আনন্দ পরিণত হলো বিষাদে। ভারতের মহারাষ্ট্রে একটি জলপ্রপাতে ভেসে গেছে একই পরিবারের পাঁচ সদস্য। 

এরই মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনকে খুঁজতে চলছে উদ্ধারকাজ। 

রোববার দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ছুটি কাটাতে পুনের লোনাভালার ওই জলপ্রপাতে যায় সাত সদস্যের ওই পরিবারটি। দুপুরে পানি কম থাকায় নিচে নামে তারা। হঠাৎ করেই পানির তীব্রতা বেড়ে যাওয়ায় দাঁড়িয়ে থাকতে না পেরে পড়ে যান সবাই। 

প্রতিবেদনে বলা হয়, কোনোমতে দুজন কিনারায় পৌঁছাতে পারলেও বাকিরা ভেসে যায়। খবর শোনার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধারকারী দলের সদস্যরা। তিনজনের লাশ উদ্ধার করা হয়। এদের মধ্যে একজন ৩৬ বছর বয়সি নারী। 

পানিতে ভেসে যাওয়ার আগে পরিবারটি একটি পাথরের উপর দাঁড়িয়ে ছিল। কিন্তু হঠাৎ করে একসঙ্গে তারা নিচে পড়ে যান। এরপর পানির স্রোত তাদের টেনে নিয়ে যায়। ওই সময় তাদের আর কিছুই করার ছিল না।
 

Advertisement

মানুষ ভেসে পরিবার

Advertisement

আরও পড়ুন

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা, জেনে নিন লাইট থেরাপির কার্যকারিতা

চুল পড়ার চিকিৎসায় নতুন সম্ভাবনা, জেনে নিন লাইট থেরাপির কার্যকারিতা

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

৩৪ বছর পর সেই দ্বীপে শিশুর জন্ম

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

ধনী হওয়ার আগেই কি বুড়ো হয়ে যাচ্ছে ভারত?

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

হুথিদের দ্রুতগতির সামরিক অভিযান, ইয়েমেনে নতুন করে অস্থিরতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম