Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

আইএসআইকে মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি দিল পাকিস্তান সরকার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ০৬:৪৮ পিএম

আইএসআইকে মোবাইল ফোনে আড়িপাতার অনুমতি দিল পাকিস্তান সরকার

Advertisement

জাতীয় নিরাপত্তা রক্ষায় পাকিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (আইএসআই) মোবাইল ফোনে আড়িপাতা ও খুদে বার্তা ট্রেস করার অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। খবর আরব নিউজের

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিসভা ১৯৯৬ সালের টেলিযোগাযোগ (সংশোধিত) আইনের ৫৪-ধারার অধীনে আইএসআই মনোনীত কর্মকর্তাদের কল ট্রেসের অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

তবে শর্তানুযায়ী, গোয়েন্দা সংস্থার মনোনীত ওই কর্মকর্তা ১৮ গ্রেডের নিচে হতে পারবেন না। 

সোমবার তথ্য মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে যে কোনো অপরাধ রুখতে সরকার কর্তৃক আইএসআই কর্মকর্তাদের ফোনকল ও বার্তা ইন্টারসেপ্ট করার অনুমোদন দেওয়া হলো।

টেলিযোগাযোগ আইনের ওই ধারায় বলা হয়েছে, সরকার জাতীয় নিরাপত্তার স্বার্থে টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যেকোনো ব্যক্তি বা সংস্থাকে ফোনকল ও বার্তা ট্রেসের অনুমতি দিতে পারবে। 

এতে আরও বলা হয়েছে, বিদেশি আগ্রাসন বিরুদ্ধে দেশের প্রতিরক্ষা বা সুরক্ষার জন্য যেকোনো লাইসেন্সধারীর চেয়ে টেলিযোগাযোগ ব্যবস্থায় সরকারের অগ্রাধিকার বেশি থাকবে। 

এর আগে, গত ৭ জুন পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সরকার বিভিন্ন ইন্টারনেট পরিষেবা সরবরাহকারীদের (আইএসপি) একটি জাতীয় ফায়ারওয়াল ইনস্টল করছে। যা সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করার মাধ্যমে অযাচিত তথ্য বৃহত্তর জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে বাধা দেবে। 

Advertisement

আইএসআই মোবাইল ফোন আড়িপাতা অনুমতি পাকিস্তান সরকার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম