Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইমরান খান প্রসঙ্গে ক্ষুব্ধ কুমার শানু

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ০৮:৫৪ পিএম

ইমরান খান প্রসঙ্গে ক্ষুব্ধ কুমার শানু

কুমার শানু ও ইমরান খান। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে গান করার একটি ঘটনা নিয়ে বেশ বিব্রত ভারতের গায়ক কুমার শানু। সম্প্রতি ইন্টারনেটে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, একটি কনসার্টের মঞ্চে মাইক্রোফোন হাতে কুমার শানু বলছেন, ‘আমরা ইমরান খানকে মুক্ত করব এবং তাকে প্রধানমন্ত্রী বানাব। আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলব এবং নতুন পাকিস্তান গঠন করব।’ এর পরপরই তিনি ইমরান খানকে নিয়ে গান ধরেন।

এ ঘটনায় বেশ ক্ষুব্ধ হয়েছেন কুমার শানু। কারণ, এটি সত্যিকারের ভিডিও নয়। মূলত এআই-এর কবলে পড়েছেন এ গায়ক। তিনি জানিয়েছেন, ভিডিওটি ভুয়া এবং এআই-জেনারেটেড।

কুমার শানু বলেন, ‘কিছু লোক আমাকে বদনাম করার চেষ্টা করছে। আমি কখনো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর জন্য কোনো গান গাইনি। ফেসবুকে ছড়িয়ে পড়া অডিওটি আমার ভয়েস নয়, এটি এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। কিছু লোক আমার মানহানি করার চেষ্টা করছে এবং সে কারণেই আমি আমার ভক্তদের বলতে চাই খবরটি ভুয়া, মিথ্যা!’

Advertisement

ইমরান খান কুমার শানু ক্ষুব্ধ গান এআই

Advertisement

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ডেমোক্র্যাটরা যা করতে পারবে, যা পারবে না

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

২০২৭ সালে ভারতে চিকিৎসা ব্যয় বাড়বে, ৩ রোগে আক্রান্তদের জন্য দুঃসংবাদ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

মদিনার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

নেতানিয়াহুর কারণে ইসরাইলের প্রতি মার্কিন সমর্থন কমছে, দাবি বিরোধীদের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম