Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

হামাস সংশ্লিষ্টতার অভিযোগ, জার্মানিতে ইসলামিক সেন্টার বন্ধ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ এএম

হামাস সংশ্লিষ্টতার অভিযোগ, জার্মানিতে ইসলামিক সেন্টার বন্ধ

জার্মানির ব্রান্ডেনবুর্গে ইসলামিক সেন্টার বন্ধ করে দিচ্ছে পুলিশ। ছবি : সংগৃহীত

Advertisement

জার্মানির ব্রান্ডেনবুর্গ রাজ্যের একটি ইসলামিক কেন্দ্রে বৃহস্পতিবার অভিযান চালানো হয়েছে৷ ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে কেন্দ্রটির সংশ্লিষ্টতা আছে বলে জানিয়েছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী মিশায়েল স্ট্যুবগেন৷

২০১৮ সালে প্রতিষ্ঠিত ইসলামিক সেন্টার ফ্যুয়র্স্টেনভাল্ডে বা আইজেডএফকেও নিষিদ্ধ করা হয়েছে৷ বার্লিন থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে কেন্দ্রটি অবস্থিত৷ এই কেন্দ্র থেকে আল-সালাম নামের একটি মসজিদ পরিচালনা করা হতো৷

অভিযানের সময় ওই কেন্দ্র থেকে একটি ল্যাপটপ ও অনেক অর্থ উদ্ধার করা হয়৷ প্রায় ৭০ জন পুলিশ অভিযানে অংশ নেন৷ কেন্দ্রটি ছাড়াও মসজিদের ইমামদের বাড়িতেও অভিযান হয়েছে৷

ব্রান্ডেনবুর্গ রাজ্যে নির্বাচনের ১০ দিন আগে এই অভিযান চালানো হলো৷ নির্বাচনের জরিপে চরম ডানপন্থি, অভিবাসনবিরোধী এএফডি দল এগিয়ে আছে৷

মুসলিম ব্রাদারহুডের সঙ্গেও আইজেডএফ এর সংশ্লিষ্টতা আছে বলে জানান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী স্ট্যুবগেন৷ 

তিনি বলেন, সংগঠনটি মুক্ত গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কাজ করে, ইহুদিবিদ্বেষী আখ্যান ছড়ায় এবং ইসরাইলের অস্তিত্বের অধিকারকে অস্বীকার করে৷ আমরা এসব মেনে নিতে পারি না।

জার্মানি, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে বিবেচনা করে৷

ডয়চে ভেলে জানিয়েছে, এর আগে জুলাই মাসে হামবুর্গ ইসলামিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়৷ এটি ইরান ও হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট একটি ‘ইসলামি জঙ্গি সংগঠন' বলে অভিযোগ করা হয়েছে৷

Advertisement

জার্মানি হামাস সংশ্লিষ্টতার অভিযোগ ইসলামিক সেন্টার বন্ধ

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম