Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার আরটি নিউজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯ এএম

এবার আরটি নিউজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

এবার আরটি নিউজের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

Advertisement

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টার অভিযোগে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আরটি নিউজের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) মার্কিন পররাষ্ট্র দফতরে এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ ঘোষণা দেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সংবাদমাধ্যমটি রাশিয়া সমর্থিত মিডিয়া আউটলেটের একটি নেটওয়ার্কের অংশ, যা গোপনে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করেছে। একই সঙ্গে আরটিকে ‘রাশিয়ার গোয়েন্দা সংস্থার প্রকৃত হাত’ বলেও অভিযোগ করেন তিনি।

অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, রাশিয়ান সরকার আরটির মধ্যে ঢুকে পড়েছে। সাইবার অপারেশনাল ক্ষমতা এবং রাশিয়ান গোয়েন্দাদের সঙ্গে সম্পর্কযুক্ত একটি ইউনিট হয়ে পড়েছে এটি।

এর আগে গত সপ্তাহেই যুক্তরাষ্ট্র ২০২৪ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে বেশ কয়েকজন রুশ শীর্ষ সাংবাদিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধজ্ঞার আওতায় রয়েছেন আরটির এডিটর ইন চিফ মার্গারিতা সিমানিয়া।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আরটি। সংবাদমাধ্যটি ব্লিঙ্কেনের বক্তব্যকে যুক্তরাষ্ট্রের সর্বশেষ ষড়যন্ত্র তত্ত্ব বলে ঘোষণা করেছে। 

Advertisement

আরটি নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিএনপির

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

এক শর্তে নেতানিয়াহুকে সরকারে নেবেন আইজেনকোট

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

চীন সীমান্তের কাছে বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় বিমান অবতরণ করল ভারত

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

ঐক্য সরকার গড়ার ডাক নেতানিয়াহুর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম