Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইসরাইলি তাণ্ডবে লেবাননে নিহত ৭০০ ছাড়াল

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৬ এএম

ইসরাইলি তাণ্ডবে লেবাননে নিহত ৭০০ ছাড়াল

লেবাননে নিহতের সংখ্যা ছাড়াল ৭০০

Advertisement

জাতিসংঘে যুদ্ধ বিরতি আলোচনার মধ্যেই লেবাননজুড়ে চলছে ইসরাইলি তাণ্ডব। নেতানিয়াহু বাহিনীর অব্যাহত হামলায় দেশটিতে নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। ইসরাইলি হামলায় গত চারদিনে বাস্তচ্যুত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য দিয়েছে আলজাজিরা।

রাজধানী বৈরুতে হামলার পর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতভর অভিযান চলে লেবাননের বিভিন্ন স্থানে। এর মধ্যে সবচেয়ে বেশি হামলা চালানো হয় নাবাতিয়েহ শহরে। লেবানন কর্তৃপক্ষ বলছে, নতুন করে প্রাণ গেছে অন্তত ৯০ জনের। আহত হয়েছেন কয়েক হাজার মানুষ।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে চালানো হয়েছে এসব হামলা। তবে হতাহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক। জাতিসংঘ বলছে, গত চারদিনে বাস্তচ্যুত হয়েছেন ১ লাখের বেশি মানুষ।

এদিকে, ইসরাইলি ভূখণ্ডে পালটা হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ যোদ্ধারা। বৃহস্পতিবার ইসরাইলের কিরায়াত আতা ও সাফেদ এলাকা লক্ষ্য করে ১৩০টি রকেট ছুঁড়ে হিজবুল্লাহ।


Advertisement

লেবানন নিহত সংখ্যা ইসরাইল

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম