Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট বাংলাদেশি গ্রেফতার

Advertisement

ভারতের কর্ণাটকের উদুপি জেলায় অবৈধভাবে বসবাসরত আট বাংলাদেশিকে আটক করেছে দেশটির পুলিশ। তারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই গত তিন বছর ধরে ওই জেলার হুডে গ্রামে বাস করছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের

জাল পাসপোর্ট ব্যবহার করে দুবাই পালানোর সময় ম্যাঙ্গালুরুর বাজপে বিমানবন্দর থেকে আটক করা হয় মুহাম্মদ মানিক নামের এক বাংলাদেশিকে। জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার দেখানো হয়। উদুপির পুলিশ সুপার জানিয়েছেন, জাল পাসপোর্ট ব্যবহার করায় ঘটনাস্থলেই তাকে গ্রেফতার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে মানিক জানান, তার সঙ্গে অবৈধভাবে আরও সাত বাংলাদেশি নাগরিক ভারতে অবস্থান করছেন। সেই খবর পেয়ে উদুপি থানার পুলিশ অভিযান চালিয়ে শুক্রবার বাকিদের গ্রেফতার করে।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা জাল আধার কার্ড (ভারতীয় নাগরিকদের জাতীয় পরিচয়পত্র) ব্যবহার করছিলেন। কিভাবে এই দলটি এই জাল নথি সংগ্রহ করেছিল এবং বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল তা পুলিশ এখন তদন্ত করছে।

আটক আট বাংলাদেশি নাগরিক বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। দ্রুত তাদেরকে স্থানীয় আদালতে হাজির করা হবে। 

Advertisement

অনুপ্রবেশ

Advertisement

আরও পড়ুন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, ধসে পড়েছে তিন শতাধিক ঘরবাড়ি

ইথিওপিয়া থেকে কেনিয়ায় পালাচ্ছেন শত শত মানুষ

ইথিওপিয়া থেকে কেনিয়ায় পালাচ্ছেন শত শত মানুষ

সোমালিয়ায় বন্যার শঙ্কা, ঘরছাড়া হতে পারেন ৮ লাখ ৭৪ হাজার মানুষ

সোমালিয়ায় বন্যার শঙ্কা, ঘরছাড়া হতে পারেন ৮ লাখ ৭৪ হাজার মানুষ

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

কংগ্রেসকে পরজীবী ও রাহুল ব্যর্থ পণ্য আখ্যা নরেন্দ্র মোদির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম