Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ক্যালিফোর্নিয়ায় দাবানল ঠেকাতে আজান, যা জানা গেল

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ০৯:৫৪ পিএম

ক্যালিফোর্নিয়ায় দাবানল ঠেকাতে আজান, যা জানা গেল

Advertisement

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস ও আশপাশের অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। 

অঙ্গরাজ্যটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্যালিসেড, ইটন ও হার্স্ট অঞ্চলে দাবানলে ৩৮ হাজার ৬২৯ একর (প্রায় ৬০ বর্গমাইল) এলাকা পুড়ে গেছে। 

এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আগুন নেভাতে আজান দেওয়া হয়েছে- এরকম একটি ভিডিও ভাইরাল করা হয়। খালেদ আহমেদ শাহিন নামের একজনের ফেসবুক আইডি থেকে ভিডিও প্রচার করে ক্যাপশনে লেখা হয়, ‘আমেরিকার ক্যালিফোর্নিয়া রাজ্যের লজ এঞ্জেলস শহরে আগুন নিভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ! তখনই হুজুরদের দিয়ে আজানের মাধ্যমে আল্লাহর গজব থেকে বাঁচার জন্য মিনতি করছে।’ 

মুহূর্তে ভিডিও ভাইরাল হয়ে যায়। কয়েক লাখ মানুষ ভিডিওটি দেখেন। অনেকে শেয়ার করেন। কেউ কেউ মন্তব্য করেন।

প্রচারিত ভিডিওটিতে দাবি করা হচ্ছে, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আগুন নেভাতে আজান দেওয়া হয়েছে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়। এটি অন্তত প্রায় ২ বছরের পুরোনো।

অন্তত ২০২২ সাল থেকেই ভিডিওটি ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের আগুন নেভাতে আজান দেওয়ার ঘটনা ঘটেনি। 

ভিডিওটি মূলত পাকিস্তানের। ২০২২ সালের ১ জুন করাচির একটি সুপারমার্কেটে আগুন লাগে।  আগুন নেভাতে ওই সুপারমার্কেটের ব্যবসায়ী ও স্থানীয়দের উদ্যোগে কিছু লোক আজান দেন। 

এরই সূত্র ধরে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলে পাকিস্তানি সংবাদমাধ্যম ডনে ২০২২ সালের ১ জুনে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন থেকে জানা যায়, সেদিন পাকিস্তানের করাচির জেল চৌরাঙ্গির নিকটবর্তী ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগেছিল। 

Advertisement

ক্যালিফোর্নিয়া দাবানল আজান ফ্যাক্টচেক

Advertisement

আরও পড়ুন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

নির্বাচনে ক্ষুব্ধ ট্রাম্প পরাজয়ের প্রতিশোধ নিতে বিশ্বকে নতুন সংকটে ফেলতে পারেন

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

অঙ্গ হারানো ১১৩৪ ফিলিস্তিনি শিশুকে বিদেশে যেতে দিচ্ছে না ইসরাইল

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

যুক্তরাষ্ট্র-পাকিস্তান থেকে অর্থ পাচ্ছে ককরোচ জনতা পার্টি?

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ভারত ও তুরস্কের প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম