Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৮ এএম

নাইজেরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর হামলায় ২০ জেলে নিহত

ফাইল ছবি।

Advertisement

নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় কমপক্ষে ২০ জেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা এ তথ্য নিশ্চিত করেছেন।  

শুক্রবার (২৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

খবরে বলা হয়েছে, নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বোর্নোতে বোকো হারামের বিদ্রোহীরা একটি গ্রামে হামলা চালিয়ে ২০ জেলেকে

হত্যা করেছেন বলে জানিয়েছেন স্থানীয় নিরাপত্তা কর্মকর্তা ও জেলেরা। 

সিভিলিয়ান জয়েন্ট টাস্কফোর্সের সদস্য মোডু আরি বলেছেন, বিদ্রোহীরা বুধবার (২২ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টার দিকে গাদান গারির মৎস্যজীবী সম্প্রদায়ের ওপর হামলা চালায় এবং ওই এলাকায় কর্মরত জেলেদের ওপর গুলিবর্ষণ করে। এতে অন্তত ২০ জেলে নিহত হন। 

মুস্তাফা কাকাহাল্লাহ নামের একজন বাসিন্দা বলেছেন, তার শিশু ওই হামলায় নিহত হয়েছে এবং তারা ১৫ জনেরও বেশি লোককে কবর দিয়েছেন। 

অবশ্য সামরিক বাহিনী ও বোর্নো প্রদেশের কর্মকর্তারা হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

Advertisement

নাইজেরিয়া জেলে নিহত বিদ্রোহী গোষ্ঠী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম