Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৫, ১০:১৯ এএম

অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল

ছবি: সংগৃহীত

Advertisement

ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অর্ধেকেরও কম নাগরিক সহানুভূতিশীল। সম্প্রতি গ্যালাপের একটি জরিপে এ তথ্য উঠে এসেছে। 

গ্যালাপের একটি নতুন জরিপে দেখা গেছে, বর্তমানে অর্ধেকেরও কম মার্কিনি ইসরাইলের প্রতি সহানুভূতিশীল।  আর ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আমেরিকানদের ৩৩ শতাংশ, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 

ডেমোক্র্যাটদের মধ্যে, ৫৯ শতাংশ ফিলিস্তিনিদের প্রতি বেশি সহানুভূতিশীল। অন্যদিকে, ২১ শতাংশ ডেমোক্র্যাট ইসরাইলিদের প্রতি বেশি সহানুভূতিশীল। 

রিপোর্টে বলা হয়েছে, যদিও আমেরিকানরা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে তাদের সহানুভূতিশীলতা ফিলিস্তিনিদের চেয়ে ইসরাইলিদের প্রতি বেশি মনে করে, তবু গ্যালাপের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স জরিপে এই পরিমাপের বার্ষিক ট্র্যাকিংয়ের ২৫ বছরের মধ্যে ইসরাইলিদের প্রতি ৪৬ শতাংশ সমর্থন প্রকাশ এ সর্বনিম্ন। 

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরু করে ইসরাইলি সেনাবাহিনী।  দীর্ঘ ১৫ মাস ধরে চলা ইসরাইলি হামলায় নিহত হয়েছেন ৪৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি।  এদিকে, গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ইসরাইলের প্রতি একচেটিয়া সমর্থন জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 

Advertisement

মার্কিনি ইসরাইল

Advertisement

আরও পড়ুন

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

হাজারেরও বেশি ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম