Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক আছে: ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ১১:৪৬ এএম

কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্ক আছে: ট্রাম্প

ফাইল ছবি।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার এখনো ভালো সম্পর্ক আছে। সেই সঙ্গে তিনি দেশটিকে আবারো ‘পারমাণবিক শক্তিধর’ হিসেবে উল্লেখ করেছেন।

এর আগে প্রথম মেয়াদে কিমের সঙ্গে বেশ কয়েকটি সম্মেলনও করেন ট্রাম্প। খবর রয়টার্সের। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে ওভাল অফিসে বৈঠকের সময় সাংবাদিকরা ট্রাম্পকে জিজ্ঞেস করেন-কিমের সঙ্গে তার সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার পরিকল্পনা আছে কিনা। 

জবাবে ট্রাম্প বলেন, আমি চাই... কিম জং উনের সঙ্গে আমার একটি দুর্দান্ত সম্পর্ক রয়েছে। দেখা যাক কী হয়, তবে অবশ্যই তিনি একজন পারমাণবিক শক্তিধর। 

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর ট্রাম্প উত্তর কোরিয়াকে ‘পারমাণবিক শক্তি’ বলে উল্লেখ করেন।

রাশিয়া এবং চীনের পারমাণবিক অস্ত্রাগারের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, আমরা যদি সংখ্যাটি কমাতে পারি তবে এটি একটি দুর্দান্ত অর্জন হবে। আমাদের কাছে এত অস্ত্র আছে, এবং শক্তিও এত দুর্দান্ত। 

ট্রাম্পের মন্তব্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের প্রতি নীতিতে কোনও পরিবর্তন আনবে কি না তা জানতে চাইলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের চেষ্টা করবেন, ঠিক যেমনটি তিনি তার প্রথম মেয়াদে করেছিলেন। 

১৫ ফেব্রুয়ারি, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, জাপানি ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্কিন নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুসারে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি তাদের ‘দৃঢ় প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছেন।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প কিম জং উন

Advertisement

আরও পড়ুন

ইউরোপজুড়ে চলছে বিক্ষোভ, কী চাইছেন তরুণরা

ইউরোপজুড়ে চলছে বিক্ষোভ, কী চাইছেন তরুণরা

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

কানাডায় সেনাঘাঁটিতে আগুনে নিহত ৪, যেভাবে সূত্রপাত

ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, ‘বরদাশত’ না করার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

ফ্রান্সজুড়ে সহিংসতা-লুটপাট, ‘বরদাশত’ না করার হুঁশিয়ারি ম্যাক্রোঁর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম