Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতে আসছেন পুতিন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ১২:৪৭ পিএম

ভারতে আসছেন পুতিন

ফাইল ছবি।

Advertisement

শিগগিরই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বৃহস্পতিবার (২৭ মার্চ) এক টেলিভিশন ভাষণে এ তথ্য নিশ্চিত করেছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

সের্গেই ল্যাভরভ বলেছেন, ‘প্রেসিডেন্টের সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।  তৃতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাশিয়ায় তার প্রথম বিদেশ সফর করেছেন। এখন আমাদের পালা। ’

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের ব্যবস্থা করা হচ্ছে। ’  তবে, তিনি কখন এই সফর হতে পারে তা নির্দিষ্ট করে করেননি ল্যাভরভ। 

গত বছর রাশিয়া সফরের সময় নরেন্দ্র মোদি রুশ প্রেসিডেন্টকে একটি রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। 

ল্যাভরভ বলেছেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতীয় সরকার প্রধানের কাছ থেকে সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।  রুশ প্রেসিডেন্টের ভারত প্রজাতন্ত্রের সফরের পরিকল্পনা করা হচ্ছে। 

‘রাশিয়া ও ভারত: একটি নতুন দ্বিপাক্ষিক এজেন্ডার দিকে’ শীর্ষক এক সম্মেলনে এ ঘোষণা দেন ল্যাভরভ।  রাশিয়ান ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কাউন্সিল  এই বৈঠকের আয়োজন করেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটিই হবে পুতিনের প্রথম ভারত সফর।  এই সফর ২০৩০ সালের জন্য পুতিনের ‘নতুন অর্থনৈতিক রোডম্যাপ’ এগিয়ে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ভারত ও রাশিয়া তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে বার্ষিক ১০০ বিলিয়ন ডলারেরও বেশি করতে সম্মত হয়েছে।

Advertisement

ভ্লাদিমির পুতিন ভারত

Advertisement

আরও পড়ুন

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

নতুন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল ১২ অভিবাসনপ্রত্যাশীর

গ্রিসে যাওয়ার পথে সাগরে ডুবে প্রাণ গেল  ১২ অভিবাসনপ্রত্যাশীর

কে এই লরেন্স বিষ্ণোই, নিশানায় কেন বলিউড তারকারা?

কে এই লরেন্স বিষ্ণোই,  নিশানায় কেন বলিউড তারকারা?

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

এবার ইলহান ওমরের পাশে দাঁড়ালেন বারাক ওবামা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম