Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

কঙ্গোয় যাত্রীবাহী নৌকায় আগুন, নিহত ১৪৮

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৩০ এএম

কঙ্গোয় যাত্রীবাহী নৌকায় আগুন, নিহত ১৪৮

ছবি: সংগৃহীত

Advertisement

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে একটি নৌকায় আগুন লেগে কমপক্ষে ১৪৮ জন নিহত হয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।

আগুন লাগার পর নৌকাটি নদীতে উল্টে যায় বলে শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানান।

দ্য নিউজ বলেছে, ঘটনাটি গত মঙ্গলবার গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইকুয়েটুর প্রদেশের রাজধানী এমবানডাকার কাছে ঘটেছে। রুকি ও বিশ্বের সবচেয়ে গভীর কঙ্গো নদীর সংযোগস্থলে এ বিপর্যয় ঘটে।

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কঙ্গো নদীতে ওই কাঠের নৌকাটিতে কয়েকশ আরোহী ছিলেন বলে জানান ওই অঞ্চলের জাতীয় সহকারীদের প্রতিনিধিদলের প্রধান জোসেফিন-প্যাসিফিক লোকুমু।

দুর্ঘটনার কারণ হিসেবে প্রাথমিকভাবে নৌকায় রান্নার আগুনকে চিহ্নিত করেছেন লোকুমু। তিনি বলেন, নৌকাটিতে একজন নারী রান্নার জন্য আগুন জ্বালিয়েছিলেন। পাশেই ছিল নৌকার জ্বালানি। বিস্ফোরণ হলে আগুন ছড়িয়ে পড়ে এবং অনেক নারী ও শিশুর মৃত্যু হয়।

নৌকাটিতে ঠিক কতজন আরোহী ছিলেন, সেটা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে লোকুমু বলেন, ‘সংখ্যাটি কয়েকশ।’ তিনি জানান, বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল শুক্রবার লোকুমু জানান, এখনো কিছু পরিবার তাদের স্বজনদের খোঁজ পাননি।

এর আগে ২০২৩ সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোর ইকুয়েটুর প্রদেশে একটি নৌকা ডুবে অন্তত ৪৭ জন নিহতের খবর পাওয়া গিয়েছিল। গত বছরের অক্টোবরে দেশটির পূর্বাঞ্চলীয় হ্রদ কিভুতে একটি নৌকা উল্টে ২০ জনের বেশি নিহত হন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। ২০১৯ সালে এই হ্রদে আরেকটি নৌকাডুবির ঘটনায় প্রায় ১০০ মানুষের মৃত্যুর খবর জানা গিয়েছিল।

Advertisement

কঙ্গো নৌকায় আগুন

Advertisement

আরও পড়ুন

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

রাশিয়ার ‘হাইব্রিড কর্মকাণ্ডে’ নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইইউ

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত

আলজাজিরার বিশ্লেষণ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কে শক্তিশালী, কে দুর্বল?

ককরোচদের ঠেকাতে ব্যাপক প্রস্তুতি দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

দিল্লি যেন দুর্গ, নামানো হচ্ছে ২৩ হাজার সেনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম