Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫৩ ফিলিস্তিনি

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ এএম

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত আরও ৫৩ ফিলিস্তিনি

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৫৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মেডিকেল সূত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২৭ এপ্রিল) ইসরাইলি বাহিনী গাজাজুড়ে কমপক্ষে ৫৩ জনকে হত্যা করেছে বলে জানিয়েছে মেডিকেল সূত্র।  

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।  এদিন তারা ১২০০ মানুষকে হত্যা করে প্রায় ২৫১ জনকে জিম্মি করে নিয়ে যায়। 

হামাসের হামলার প্রতিশোধে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরাইলি সেনাবাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়।

তবে বিরতির দু’মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফার এ আগ্রাসনে ২০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।এছাড়া আহত হয়েছেন পাঁচ হাজারেরও বেশি।

Advertisement

গাজা ইসরাইলি হামলা ফিলিস্তিনি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম