Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বার্কশায়ারের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৩:০৮ পিএম

বার্কশায়ারের সিইওর পদ ছাড়ছেন ওয়ারেন বাফেট

ওয়ারেন বাফেট। ছবি: সংগৃহীত

Advertisement

বার্কশায়ার হ্যাথাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ারেন বাফেট। চলতি বছরের শেষ দিকে তিনি এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন।  খবর বিবিসির।

শনিবার (৩ মে) যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় বার্কশায়ার হ্যাথাওয়ের বার্ষিক শেয়ারহোল্ডারদের সভায় এ ঘোষণা দেন তিনি।

পরিকল্পনা অনুযায়ী বাফেটের পদত্যাগের পর বোর্ডের অনুমোদন সাপেক্ষে বার্কশায়ারের সিইও হিসেবে দায়িত্ব নেবেন গ্রেগ অ্যাবেল। বার্কশায়ারের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। ২০২১ সালেই তাকে বাফেটের উত্তরসূরি হিসেবে মনোনীত করা হয়।

শনিবারের সভায় বাফেট জানিয়েছেন, তিনি বার্কশায়ারের একটিও শেয়ার বিক্রি করবেন না। তিনি বলেন, তার এই সিদ্ধান্তের কথা কেবল তার সন্তানেরাই জানতেন।

বাফেট বলেন, ‘আমি চাই, বছরের শেষে গ্রেগ অ্যাবেল কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব নিক।’ তিনি চমকে দেওয়ার জন্য পরিচালকদের সামনে হঠাৎ করে এ ঘোষণা দিতে চেয়েছিলেন বলে উল্লেখ করেন।

এ সময় হাজার হাজার দর্শক দাঁড়িয়ে বাফেটকে সম্মান জানান।

৯৪ বছর বয়সি বাফেট এই অনুষ্ঠানে তার উত্তরসূরি প্রসঙ্গে কথা বলবেন, এমনটা প্রত্যাশা ছিল। তিনি ১৯৬৫ সালে বার্কশায়ার প্রতিষ্ঠার সময় থেকেই এর সঙ্গে যুক্ত রয়েছেন। ১৯৭০ সাল থেকে তিনি প্রতিষ্ঠানর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।

Advertisement

বার্কশায়ার ওয়ারেন বাফেট

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম