Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতকে কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৫:০০ পিএম

ভারতকে কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। ফাইল ছবি

Advertisement

কাশ্মীর নিয়ে কখনোই আপস করবে না পাকিস্তান। এ কথা বলে ভারতের আরও একবার কঠোর হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। কাশ্মীর নিয়ে কোনো রকম চুক্তিও সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন তিনি। খবর এআরওয়াই নিউজ। 

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে ‘হিলাল টকস’ অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যক্ষ ও শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে আসিম মুনির বলেন, ভারতের বোঝা উচিত, কাশ্মীর কখনোই পাকিস্তানের অগ্রাধিকার থেকে সরে যাবে না। কাশ্মীর নিয়ে কোনো রকম চুক্তি সম্ভব নয়, আমরা এ ইস্যু ভুলে যাব না।

এই সেনাপ্রধান আরও বলেন, কাশ্মীর কোনো দ্বিপাক্ষিক নয় বরং একটি আন্তর্জাতিক ইস্যু এবং বহু দশকের চেষ্টার পরও ভারত সেটিকে চাপা দিতে ব্যর্থ হয়েছে। তিনি আরও বলেন, ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ বাড়ার জন্য দেশটির নিজস্ব নীতিই দায়ী, বিশেষ করে মুসলিমসহ সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন।

বেলুচিস্তানের নিরাপত্তা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন আসিম মুনির। তিনি বলেন, সেখানে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা বেলুচ জনগণের প্রতিনিধি নয়, বরং তারা ভারতের মদদপুষ্ট ‘প্রক্সি’।

তিনি আরও বলেন, বেলুচদের সঙ্গে এসব সন্ত্রাসীদের সম্পর্ক নেই। ওরা ভারতীয় স্বার্থে কাজ করছে। রাষ্ট্রবিরোধী কোনো বর্ণনাকেই টিকে থাকতে দেওয়া হবে না।

ভারতের সঙ্গে পানিবণ্টন ইস্যুতে তিনি বলেন, পানির ওপর ভারতের একতরফা নিয়ন্ত্রণ পাকিস্তানের ২৪ কোটির অধিক মানুষের অধিকার ক্ষুণ্ন করছে। এটি আমাদের ‘রেড লাইন’। পাকিস্তান নিজের পানির অধিকার থেকে একচুলও পেছাবে না।

Advertisement

ভারত পাকিস্তান যুদ্ধ ভারত

Advertisement

আরও পড়ুন

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বড় পতনের পর ফের বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

বাংলাদেশি তরুণের ভিডিও ঘিরে বিতর্ক, গ্রিস থেকে ফেরত পাঠানো হচ্ছে ৫০ অভিবাসীকে

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

একদিনের স্বস্তি শেষ, ফের ঊর্ধ্বমুখী তেলের দাম

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

প্রথম দিনেই চমক, নেতানিয়াহুর একগুচ্ছ আইন বাতিল করতে যাচ্ছে আইজেনকোট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম