Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

বাংলাদেশ দখলের হুমকি দিলেন বিজেপি নেতা

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০১৮, ১২:৪৪ পিএম

বাংলাদেশ দখলের হুমকি দিলেন বিজেপি নেতা

ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এমপি সুব্রামানিয়াম স্বামী বলেছেন, বাংলাদেশে জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করা হচ্ছে। এ ছাড়া মন্দিরে ভাঙচুর চালানোর পর সেগুলো দখল করা হচ্ছে। আর এগুলো বন্ধ না হলে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন তিনি।

রোববার আগরতলায় ত্রিপুরা সরকারের সরকারি অতিথিশালায় এক সংবাদ সম্মেলনে তিনি এ হুশিয়ারি দেন। 

তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রতি ভারতের সমর্থন রয়েছে। কিন্তু হিন্দুদের প্রতি এ ধরনের আচরণ বন্ধ করতে হবে। আর এসব বন্ধ না হলে ভারত সরকারকে পরামর্শ দেব বাংলাদেশ দখলের জন্য। 

এ সময় তিনি পাকিস্তানের প্রতিও ক্ষোভ প্রকাশ করে বলেন, পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান সেনাবাহিনী বা আইএসআইয়ের একজন চাপরাশি। ইমরান খান বা যে কেউই পাকিস্তানের ক্ষমতায় আসুক তারা নামে মাত্র প্রধানমন্ত্রী।

আর এ কারণে তিনি বলেন, পাকিস্তানকে ভারতীয় সেনাবাহিনীর হাতে ছেড়ে দিতে হবে। আগে তো দুভাগ হয়েছে। এবার চার ভাগ করতে হবে। বালুচি, সিন্ধি, পোকতোনি ও পাকিস্তানকে আলাদা করে দিতে হবে।

Advertisement

ভারত বিজেপি নেতা সুব্রামানিয়াম স্বামী

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

মধ্যপ্রাচ্য বদলাতে গিয়ে বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইসরাইল: ইরান

নতুন করে ইরানকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

নতুন করে ইরানকে যে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

এবার অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে!

এবার অভ্যুত্থান চেষ্টার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে!

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হারমিত ধিলনের পদত্যাগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম