Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জাতিসংঘের

ইসরাইল ও ইরানের উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০৭:৩৬ এএম

ইসরাইল ও ইরানের উত্তেজনা নিয়ে সৌদি যুবরাজ ও ট্রাম্পের ফোনালাপ

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

মধ্যপ্রাচ্যে ইসরাইল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ফোনালাপে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শুক্রবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।

ফোনালাপে দুজনই ইসরাইলের সামরিক অভিযান ও তার জবাবে ইরানের প্রতিক্রিয়া ঘিরে উদ্ভূত সংকটময় পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা সংকট নিরসনে সর্বোচ্চ সংযম দেখানোর ওপর জোর দেন এবং কূটনৈতিক পথে সমাধানের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বিবৃতিতে ইসরাইল ও ইরানকে অবিলম্বে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইসরাইল ইরানের পারমাণবিক স্থাপনায় ‘প্রথমে আঘাত হানা’ নীতির অংশ হিসেবে একটি সামরিক অভিযান চালায়। এর জবাবে তেহরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার লক্ষ্য ছিল ইসরাইলি সামরিক ঘাঁটি।

গুতেরেস বলেন, ‘আর নয় সংঘাত। এখনই থামতে হবে। শান্তি ও কূটনীতি যেন প্রধান ভূমিকা পালন করে।’ এই মন্তব্য তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশ করেন।

আঞ্চলিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক এই টানাপোড়েন কেবল ইসরাইল-ইরান নয়, গোটা মধ্যপ্রাচ্যকেই নতুন করে অস্থিরতার মুখে ঠেলে দিতে পারে। এমন অবস্থায় বড় আকারের সংঘর্ষ এড়াতে আঞ্চলিক শক্তিগুলোর সক্রিয় কূটনৈতিক ভূমিকা প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

ইরানের খবর ইরান-ইসরাইল সংঘাত

Advertisement

আরও পড়ুন

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে কী?

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

একসঙ্গে ১৪টি চুম্বক গিলে ফেলেছিল কিশোরী, অতঃপর...

ইসরাইলের নির্বাচন জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

জনমত জরিপে নেতানিয়াহুর চেয়ে আরও এগিয়ে আইজেনকট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম