Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিউইয়র্কে হামলার পরিকল্পনা

সন্দেহভাজন পাকিস্তানি যুবককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল কানাডা

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ১০:০৭ পিএম

সন্দেহভাজন পাকিস্তানি যুবককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল কানাডা

এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল ও মুহাম্মদ শাহজেব খান।

Advertisement

নিউইয়র্কে ইসরাইলি ইহুদি সম্প্রদায়ের ওপর হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে মুহাম্মদ শাহজেব খান নামের ২০ বছর বয়সী এক পাকিস্তানি নাগরিককে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিল কানাডা। 

বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান ক্যাশ প্যাটেল জানান, শাহজেব খান আইএসের প্রতি অনুপ্রাণিত হয়ে ৭ অক্টোবর হামলা চালানোর ষড়যন্ত্র করেছিলেন।  

জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, শাহজেব খানের বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসবাদে সহায়তার অভিযোগ আনা হয়েছে।

এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, শাহজেব খান কানাডা থেকে নিউ ইয়র্কে এসে ২০২৪ সালের ৭ অক্টোবর (২০২৩ সালের হামলার এক বছর পূর্তি) দিনটিতে ব্রুকলিনের একটি ইহুদি কেন্দ্র লক্ষ্য করে গণহত্যা চালাতে চেয়েছিলেন।তবে ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর কানাডার কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে এবং হামলা প্রতিহত করে। পরে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়। 

প্যাটেল আরো বলেন, এই ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের হুমকি আজও বিশ্বব্যাপী প্রতিটি প্রান্তে রয়ে গেছে।

গতবছর ৪ সেপ্টেম্বর শাহজেবকে গ্রেফতার করে কানাডা পুলিশ। সেইসূত্রেই এবার তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। এখন দেশটিতে শাহজেবের বিচার চলবে।

সম্পূর্ণ ঘটনার তদন্ত করছেন এফবিআইয়ের নিউ ইয়র্ক, শিকাগো ও লস এঞ্জেলসের ফিল্ড অফিসাররা।

Advertisement

যুক্তরাষ্ট্র পাকিস্তান কানাডা

Advertisement

আরও পড়ুন

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

কথা রাখলেন ছেলে, মা-বাবাকে চড়ালেন বিমানে

স্বর্ণের দাম কমল

স্বর্ণের দাম কমল

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

২৩০০ চাকরিতে আবেদন করেও বেকার পিএইচডিধারী

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

লিবিয়ায় নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৮

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম