Logo
Logo
×

Advertisement

দ্বিতীয় সংস্করণ

আড়াইহাজারে গৃহবধূকে হত্যার অভিযোগ

শ্বশুরবাড়ির লোকজন পলাতক

Advertisement

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৮, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

জেলার আড়াইহাজার উপজেলার লস্করদী গ্রামে নাসরিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে নাসরিনের লাশ তার নিজ ঘর থেকে উদ্ধার করা হয়। নিহতের পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করেছে স্বামী ও দেবর। তবে এ ঘটনায় পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা দায়ের করেছে বলে জানা গেছে। এদিকে ঘটনার পর থেকে ওই নারীর শ্বশুড়বাড়ির লোকজন পালিয়ে গেছেন।

নিহত নাসরিনের পিতা শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে উপজেলার লস্করদী গ্রামের খেজমত আলীর ছেলে মঞ্জুর হোসেন (৩০) তার মেয়েকে বিয়ে করে। বিয়ের পর থেকেই নাসরিনের দেবর দেলোয়ার হোসেন তাকে উত্ত্যক্ত করত। নাসরিন এর প্রতিবাদ করলে দেবর তাকে মারধর করত এবং স্বামী মঞ্জুরকে দিয়েও মিথ্যা অভিযোগ সাজিয়ে অত্যাচার নির্যাতন করাত। রোববার রাত ৮টার দিকে নিহত নাসরিনের শ্বশুরবাড়ির লোকজন ফোন করে জানায় তার মেয়ে মারা গেছে। শফিকুল জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার মেয়ের লাশ ঘরের মেঝেতে পড়ে আছে এবং নিহতের নাক মুখ এবং হাত, পাসহ দেহের বিভিন্ন স্থানে রক্তাক্ত চিহ্ন, নির্যাতনের ছাপ। স্বামীর পরিবারের সব সদস্য এরই মধ্যে বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ভোরে পুলিশকে সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকেই মর্গে পাঠিয়ে দেয়। নিহতের পিতার অভিযোগ, তার মেয়েকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তিনি এ ব্যাপারে থানায় হত্যা মমলা করতে গেলে পুলিশ হত্যা মামলা না নিয়ে অপমৃত্যুর মামলা নিয়েছে।

এ ব্যাপারে আড়াইহাজার থানার এসআই হুমায়ুন কবির জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করার সময় হত্যা করার মতো কোনো আলামত পাইনি। তাই আপাতত একটি অপমৃত্যুর মামলা নিচ্ছি। ময়নাতদন্তের পর নিশ্চিত হতে পারলে হত্যা মামলা নেয়া হবে। আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, ময়নাতদন্তের আগে কিছ্ইু বলা যাচ্ছে না।

Advertisement

Advertisement

আরও পড়ুন

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম