Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

টুরিস্ট স্পটে বন্ধুকে বেঁধে তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেফতার ১০

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৯:০৮ পিএম

টুরিস্ট স্পটে বন্ধুকে বেঁধে তরুণীকে ‘গণধর্ষণ’, গ্রেফতার ১০

Advertisement

সমুদ্র সৈকতে বন্ধুর সামনেই কলেজছাত্রীকে গণধর্ষণের অভিযোগে ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের ওড়িশার গঞ্জাম জেলার গোপালপুর সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সমগ্র ওড়িশায়। প্রশাসন ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

অভিযোগে জানা গেছে, বন্ধুর সঙ্গে ভিকটিম গোপালপুর সমুদ্র সৈকতে বেড়াতে যান। আর সেখানেই পুরুষ বন্ধুকে দড়ি দিয়ে বেঁধে রেখে তার সামনেই কলেজছাত্রীকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় রাজা উৎসব উপলক্ষে ভিকটিম কলেজছাত্রী (২০) ও তার বন্ধু গোপালপুর সমুদ্র সৈকতে একটি নির্জন স্থানে বসেছিলেন। সে সময় তিনটি বাইকে করে ১০ জন যুবক সেখানে এসে তাদের ছবি তুলতে শুরু করে। তাদের হুমকি দেয়, সেই ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়া হবে। এরপর তারা তরুণীর বন্ধুর ওপর চড়াও হয়ে তাকে বেঁধে ফেলে এবং ওই তরুণীকে একটি পরিত্যক্ত বাড়িতে টেনে নিয়ে যায়। সেখানে তিনজন মিলে তাকে গণধর্ষণ করে। 

এ ঘটনার ভিকটিম এবং তার সঙ্গী গোপালপুর থানায় এ বিষয়ে অভিযোগ করেন। পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

বেরহামপুরের এসপি সারবণা বিবেক এম বলেন, এ ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। ধৃতরা সবাই প্রাপ্তবয়স্ক এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় অন্যদের জড়িত থাকার সম্ভাবনাও রয়েছে।

এসপি জানিয়েছেন, ভিকটিম কলেজছাত্রী এবং গ্রেফতার সন্দেহভাজন ধর্ষকদের মেডিক্যাল পরীক্ষা চলছে। তবে ওই তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। 

পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ এবং অন্য অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে। 

অন্যদিকে, ওড়িশার উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা এ ঘটনার তদন্ত জোরদারের নির্দেশ দিয়েছেন। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। 

এক্স বার্তায় তিনি বলেন, গোপালপুর সমুদ্র সৈকতে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আমি এ ঘটনার বিষয়ে এসপির সঙ্গে কথা বলেছি। ভবিষ্যতে যাতে এ ধরণের ঘটনা পুনরাবৃত্তি না হয়। সেজন্য পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম