Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের ট্রান্সজেন্ডারবিরোধী পাসপোর্ট নীতিকে স্থগিত করল আদালত

Advertisement

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১০:৪৩ এএম

ট্রাম্পের ট্রান্সজেন্ডারবিরোধী পাসপোর্ট নীতিকে স্থগিত করল আদালত

ছবি : সংগৃহীত

Advertisement

ট্রান্সজেন্ডার ও নন-বাইনারি (লিঙ্গ নির্দিষ্ট নয়) মার্কিনদের পাসপোর্ট দেওয়া বন্ধ করতে ট্রাম্প প্রশাসনের নীতিকে স্থগিত করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। এ নীতিটি সাংবিধানিক অধিকার লঙ্ঘন করছে বলে ধারণা আদালতের।

বোস্টনের ইউএস ডিসট্রিক্ট জজ জুলিয়া কোবিক একটি প্রাথমিক স্থগিতাদেশ জারি করেন, যা তার এপ্রিলে প্রদত্ত পূর্বের রায়ের সম্প্রসারণ। আগের রায়ে তিনি শুধু ছয়জন আবেদনকারীর ক্ষেত্রে এ নীতি প্রয়োগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেওয়ার পরপরই একটি নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। যেখানে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার শুধুমাত্র দুটি লিঙ্গ (পুরুষ ও নারী) স্বীকৃতি দেবে এবং লিঙ্গ পরিবর্তনযোগ্য নয়।

এরপর স্টেট ডিপার্টমেন্ট শুধুমাত্র আবেদনকারীর জৈবিক লিঙ্গ অনুযায়ী পাসপোর্ট ইস্যু করতে থাকে। এতে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি হয়। অনেক ট্রান্স আবেদনকারী যারা আবেদন করেছিলেন, তাদের আবেদন বাতিল হয়ে যায়। ট্রান্স ভ্রমণকারীদের থামিয়ে তাদের ভুয়া পাসপোর্ট ব্যবহারের অভিযোগ তোলা হয়।

এর আগে বিচারক কোবিক আদেশ দিয়েছিলেন, মামলাটি চলাকালীন সময়ে স্টেট ডিপার্টমেন্টকে ছয় ট্রান্স ও নন-বাইনারি আবেদনকারীকে পাসপোর্ট দিতে হবে।

Advertisement

যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম