Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

একদিনে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:০৫ এএম

একদিনে তেলের দাম বাড়ল ৪ শতাংশ

ছবি : সংগৃহীত

Advertisement

ইসরাইল ও ইরানের পালটাপালটি হামলা শুরু হওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই। মঙ্গলবারও সেই ধারা অব্যাহত ছিল। দিনটিতে তেলের দাম বেড়েছে চার শতাংশ পর্যন্ত। খবর রয়টার্সের।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ২২ ডলার বা ৪ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪৫ ডলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম বেড়েছে ৩ দশমিক শূন্য ৭ ডলার বা ৪ দশমিক ২৮ শতাংশ। দিনটিতে ডব্লিউটিআই বিক্রি হয়েছিল ৭৪ দশমিক ৮৪ ডলারে।

ব্রিটিশ সংবাদ সংস্থাটি বলছে, দুদেশের সংঘাতের মধ্যেও আশঙ্কাজনক হারে বাজারে তেলের প্রবাহ কমেনি। তবে, ইরান গ্যাসের উৎপাদন কিছুটা কমিয়েছে। দেশটির দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে হামলা চালিয়েছে ইসরাইল। এর জেরে সেখান থেকে গ্যাস উত্তোলন বন্ধ করেছে তারা। এছাড়া সাহারান তেল শোধনাগারেও হামলা চালিয়েছে ইসরাইল।

প্রাইস ফিউচারস গ্রুপের সিনিয়র বিশ্লেষক পিল ফ্লেইন বলেন, ‘ইরান ও ইসরাইলের পালটাপালটি হামলা ভূরাজনৈতিক সংকটের পাশাপাশি তেলের বাজারকেও হুমকিতে ফেলে দিচ্ছে। এ সংঘাত সহজে থামছে না। যেমনটা আমরা দেখছি, রাশিয়া ও ইউক্রেনের ক্ষেত্রে।’

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ করার কথা ভাবছে ইরান। বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালিপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালি বন্ধ হয়ে গেলে তেলের দাম আরও বাড়বে।

স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হানসেন বলেন, ‘হরমুজ প্রণালী নিয়ে সবাই ভীত। তবে, সেটি বন্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

‘মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু’র গুজবের মধ্যে জনসমক্ষে কিম জং উনের ছবি প্রকাশ

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

গোপন সফরে ইসরাইলে হেগসেথ, নেতানিয়াহুর সঙ্গে করলেন বৈঠক

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

১২ দেশ ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্কতা

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হচ্ছে’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম