অর্থপাচারের দায়ে যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীর ৬৩ মাসের জেল
Advertisement
নোমান সাবিত, নিউ ইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ২০ জুন ২০২৫, ১১:২৮ এএম
|
ফলো করুন |
|
|---|---|
অর্থপাচারের দায়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ভারতীয় শিক্ষার্থীকে ৬৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার টেক্সাসের একটি আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ভারতীয় শিক্ষার্থীর নাম কিশন রাজেশকুমার প্যাটেল (২০)। তিনি
গুজরাটের নবসারি জেলার বাসিন্দা।
এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানায়, প্যাটেল একটি
প্রতারক চক্রের সদস্য। অনলাইনে বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং মার্কিন সরকারি কর্মকর্তার
পরিচয়ে প্রতারণা করে ২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে বয়স্ক মার্কিনিদের কাছ
থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণ সহায়তা সংগ্রহ করে। প্রতারণার অর্থ ও স্বর্ণ
কিছু নিজের কাছে রেখে বাকিটুকু চক্রের অন্য সদস্যদের কাছে পৌঁছে দেন তিনি।
তদন্তে জানা গেছে, প্রতারক চক্রটি অন্তত ২৫ ভুক্তভোগীর কাছ থেকে ২৬ লাখ
৯৪ হাজার ১৫৬ মার্কিন ডলার হাতিয়ে নেয়।
২০২৪ সালের ২৪ আগস্ট গ্রানাইট শোর্স পুলিশ বিভাগ প্যাটেলকে গ্রেফতার
করে।
যুক্তরাষ্ট্রের টেক্সাস পশ্চিমাঞ্চলের অ্যাটর্নি জাস্টিন সিমন্স বলেন,
এ আসামি আমাদের দেশে ভিসার সুযোগ নিয়ে একটি আন্তর্জাতিক প্রতারণার ষড়যন্ত্রে জড়িয়ে
পড়ে। তিনি মার্কিন সরকারি কর্মকর্তার ছদ্মবেশে নিরীহ নাগরিকদের ভয় দেখিয়ে তাদের
কাছ থেকে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে। এ সাজা স্পষ্ট বার্তা দেয় যে, ফেডারেল সরকার
এ ধরণের প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।
