Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুদ্ধবিরতির আলোচনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৮:০৬ পিএম

যুদ্ধবিরতির আলোচনায় বাধা হয়ে দাঁড়াচ্ছেন নেতানিয়াহু, অভিযোগ হামাসের

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাস নেতা মাহমুদ মারদাবি। ছবি: সংগৃহীত

Advertisement

দখলদার ইসরাইল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা শুরু হয়েছে। গাজা উপত্যকায় চলমান সংঘাতের ইতি টানতে দুই পক্ষকেই চাপ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বেশকিছু ‘অসম্ভব শর্ত’ জুড়ে দিয়ে ইসরাইলি প্রধানমন্ত্রী যুদ্ধবিরতির আলোচনা ব্যহত করেন হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাবি। খবর আল জাজিরার।

হামাসের এই জ্যেষ্ঠ নেতা নিজের টেলিগ্রাম চ্যানেলে বলেছেন, অতীতে সম্মতি দিয়েছেন এমন অনেক বিষয়েও এখন বেঁকে বসেছেন নেতানিয়াহু।

এমনকি নেতানিয়াহুর আদৌ জিম্মিদের ফেরানোর ইচ্ছা রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন মারদাবি। তার দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির এক পর্বে মাত্র ১০ জন জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার ব্যাপারে আগ্রহী ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি একবারে সব জিম্মিদের ফেরাতে রাজি নন।

মারদাবি বলেন, ‘নেতানিয়াহু দাবি করেছেন তিনি জিম্মিদের (চুক্তির আওতায় মুক্তি পাওয়ার জন্য) নাম নির্বাচন প্রক্রিয়ায় জড়িত নন, তিনি মিথ্যা বলছেন। তিনি কোনো চুক্তি চান না।’

এদিকে রোববার (২৯ জুন) ট্রুথ সোশ্যালে এক পোস্টের মাধ্যমে পরোক্ষভাবে ইসরাইলকে দ্রুত যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘গাজায় চুক্তি করুন। জিম্মিদের ফিরিয়ে আনুন।’

Advertisement

হামাস-ইসরাইল যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম