Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানকে ৩.৪ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে চীন

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৯:১৯ এএম

পাকিস্তানকে ৩.৪ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে চীন

প্রতীকী ছবি

Advertisement

পাকিস্তানের জন্য ৩.৪ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে চীন, যা সম্প্রতি পাওয়া অন্যান্য বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারে উন্নীত করবে বলে রোববার পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

সূত্রটি জানায়, বেইজিং পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা ২.১ বিলিয়ন ডলারের ঋণ নবায়ন করেছে, যা গত তিন বছর ধরে সেই রিজার্ভে জমা ছিল। একইসঙ্গে, দুই মাস আগে ইসলামাবাদ যে ১.৩ বিলিয়ন ডলারের বাণিজ্যিক ঋণ পরিশোধ করেছিল, সেটিও পুনরায় অর্থায়ন করা হয়েছে।

এছাড়া, মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে আরেকটি ১ বিলিয়ন ডলার এবং বহুপাক্ষিক অর্থায়ন থেকে ৫০ কোটি ডলারও পাকিস্তান পেয়েছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘এতে আমাদের রিজার্ভ আইএমএফের লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়েছে।’


এই ঋণগুলো, বিশেষ করে চীনা ঋণ, পাকিস্তানের কম রিজার্ভ শক্তিশালী করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্ত দিয়েছিল যে চলতি অর্থবছর শেষের সময় অর্থাৎ ৩০ জুন পর্যন্ত পাকিস্তানের রিজার্ভ ১৪ বিলিয়ন ডলারের ওপরে থাকতে হবে।

পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, ৭ বিলিয়ন ডলারের আইএমএফ বেইলআউটের অধীনে চলমান সংস্কারের মাধ্যমে দেশের অর্থনীতি স্থিতিশীল হয়েছে।

এর আগে, ২০২৫ সালের ৯ মার্চ পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় নিশ্চিত করেছিল যে চীন পাকিস্তানের ২ বিলিয়ন ডলারের ঋণ এক বছরের জন্য নবায়ন করেছে।

দ্য নিউজের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রায় ৯২ শতাংশ বৈদেশিক ঋণ বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক ঋণদাতা এবং আন্তর্জাতিক বন্ডের কাছে পাওনা রয়েছে।

দ্বিপাক্ষিক ঋণদাতাদের মধ্যে চীন শীর্ষে রয়েছে, যা পাকিস্তানের মোট বৈদেশিক ঋণ ও দায়বদ্ধতার ক্ষেত্রে সবচেয়ে বড় অংশীদার।

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২০ জুন শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২.৬৬ বিলিয়ন ডলার কমে গিয়ে ৯.০৬ বিলিয়ন ডলারে নেমে এসেছে।

চীনের ঋণ নবায়ন এবং মধ্যপ্রাচ্য ও বহুপাক্ষিক ঋণের নতুন অর্থায়ন পাকিস্তানের রিজার্ভকে আইএমএফের শর্ত পূরণের জন্য সহায়তা করবে বলে দেশটির অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন।

Advertisement

পাকিস্তান চীন

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম