Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটির অর্থায়ন বন্ধের হুমকি ট্রাম্পের, যা বললেন মামদানি

Advertisement

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১০:৫৪ এএম

নিউইয়র্ক সিটির অর্থায়ন বন্ধের হুমকি ট্রাম্পের, যা বললেন মামদানি

Advertisement

নিউইয়র্ক সিটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করে দেওয়ার হুমিক দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার এ হুমকি দেন তিনি।

ট্রাম্প বলেন, ‘যদি নিউইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হন এবং ‘‘ভালো আচরণ’’ না করেন, তাহলে শহরটির জন্য ফেডারেল অর্থায়ন বন্ধ করা হবে।’

মামদানি অবশ্য ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমি কমিউনিস্ট নই।’ নিজের অবস্থানে অটল থেকে তিনি বলেন, ‘আমি মনে করি না সমাজে কোটিপতিদের থাকা উচিত।’ নিউইয়র্কের ধনীদের ওপর কর বৃদ্ধির প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন এ মেয়র প্রার্থী।

ফক্স নিউজে মারিয়া বার্টিরোমোরকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘মামদানির জয় অসম্ভব বলে মনে করি, কারণ সে একজন বিশুদ্ধ কমিউনিস্ট। যদি সে জিতে যায় এবং সঠিক কাজ না করে তাহলে তারা এক ডলারও পাবে না।’

নিউইয়র্ক শহরে ফেডারেল বিভিন্ন কর্মসূচি ও সংস্থার মাধ্যমে বছরে ১০০ বিলিয়নেরও বেশি অর্থ পায়।

এদিকে, এনবিসির মিট দ্য প্রেসে মামদানি বলেন, ‘আমি কমিউনিস্ট নই। প্রেসিডেন্ট ট্রাম্প আমার গায়ের রঙ, উচ্চারণ, পরিচয় নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কথা বলেন, শুধু জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে।’

Advertisement

যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম