Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছে মিশর

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১১:১৫ এএম

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছে মিশর

মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। ছবি: সংগৃহীত

Advertisement

গাজায় নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কাজ করছে মিশর। এর মধ্যে ইসরাইলি জিম্মিদের মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং উপত্যকাটিতে দ্রুত মানবিক সহায়তা প্রবেশের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। 

রোববার (২৯ জুন) সন্ধ্যায় স্থানীয় অনটিভি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এ তথ্য জানান।

বদর আবদেলাত্তি বলেন, ‘আমরা একটি টেকসই সমাধান এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য কাজ করছি। ’

তিনি বলেন, ‘প্রস্তাবটি মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের একটি যৌথ প্রচেষ্টা এবং টেকসই যুদ্ধবিরতির দিকে ‘‘প্রথম পদক্ষেপ’’। ’

তিনি আরও বলেন, ‘এখন আলোচনার টেবিলে কয়েকজন ইসরাইলি জিম্মির মুক্তির বিনিময়ে ৬০ দিনের যুদ্ধবিরতি এবং চিকিৎসা সরঞ্জামসহ গাজায় দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টি রয়েছে। ’

মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই পদক্ষেপ ‘স্থায়ী যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাওয়ার গতি তৈরি করবে এবং গত ১৯ জানুয়ারির চুক্তি বাস্তবায়নের দিকে পরিচালিত করবে। ’

আবদেলাত্তি বলেন, ‘প্রস্তাবিত চুক্তিটি ‘শুধুমাত্র একটি প্রথম পদক্ষেপ।  চুক্তিটি দ্বিতীয় পর্যায়ের দিকে পরিচালিত করবে যাতে স্থায়ীভাবে শত্রুতা বন্ধ করা যায়। ’

তিনি আরও সতর্ক করে বলেন, ‘(ইসরাইলি) আগ্রাসন পুনরায় শুরু হলে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি তৈরি হবে। ’

গত ১৯ জানুয়ারি মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল এবং ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের তিন-পর্যায়ের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়।  চুক্তির উদ্দেশ্য— গাজায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের অবসান ঘটানো।  তবে ১৮ মার্চ ইসরাইলে পুনরায় হামলা শুরু করলে চুক্তিটি ভেঙে যায়। 

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরাইলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নৃশংস হামলা চালাচ্ছে।  এতে ৫৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

Advertisement

গাজা যুদ্ধবিরতি

Advertisement

আরও পড়ুন

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করল কাতার

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

তেলের বাজারে ফের অস্থিরতা, সরবরাহ নিয়ে বড় উদ্বেগ

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

বারবার পুলিশের চোখ ফাঁকি, সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

চুল পড়ার সমস্যা থেকে মিলবে চিরতরে মুক্তি, বিজ্ঞানীদের ৩ আবিষ্কার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম