Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৯:০০ এএম

গাজায় ইসরাইলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত হয়েছেন।  গাজার সিটির নিজ বাড়িতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন।  এ হামলায় তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়।  খবর বিবিসির। 

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডা. সুলতান ছিলেন এক নিবেদিত চিকিৎসক, যিনি যুদ্ধের কঠিন সময়ে মানবিকতার প্রতীক হিসেবে কাজ করেছেন। তাকে হত্যা ‘চিকিৎসা খাতের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ’ বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। 

অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে হামাসের এক ‘গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা করেছে। এ হামলায় ‘নিরপরাধ বেসামরিক নাগরিকের’ মৃত্যু হয়েছে কিনা, তা তারা পর্যালোচনা করছে বলে জানানো হয়েছে।

তবে নিহত ডা. সুলতানের মেয়ে লুবনা আল-সুলতান বলেন, ‘একটি এফ-১৬ যুদ্ধবিমান সরাসরি তার ঘরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাড়ির অন্য সব ঘর অক্ষত থাকলেও কেবল তার ঘরটিই সম্পূর্ণ ধ্বংস হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি শুধু যুদ্ধকালে রোগীদের পাশে দাঁড়াতেন। ‘

এদিকে গাজার খান ইউনিসের কথিত ‘নিরাপদ এলাকা’ আল-মাওয়াসির একটি তাঁবুতে বিমান হামলা চালায় ইসরাইল। এতে কমপক্ষে  পাঁচজন নিহত, আহত হয়েছেন আরও অনেকে— যাদের মধ্যে শিশুরাও ছিল।

মাহা আবু রিজক নামে নিহতদের এক স্বজন বলেন, ‘তারা ভেবেছিল এখানে নিরাপদে থাকবে। কিন্তু মারা গেল। তারা কী দোষ করেছিল?’

Advertisement

ইসরাইল গাজা হাসপাতাল

Advertisement

আরও পড়ুন

নয়াদিল্লিকে মার্কো রুবিও পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

বিক্ষোভে অচল ফ্রান্স, প্রচণ্ড চাপে ম্যাক্রোঁ সরকার

বিক্ষোভে অচল ফ্রান্স, প্রচণ্ড চাপে ম্যাক্রোঁ সরকার

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম