Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১০:১৪ এএম

পাকিস্তানে গাড়িতে বোমা হামলা, সহকারী কমিশনারসহ নিহত ৫

ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুন খোয়ায় একটি সরকারি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

বুধবার (২ জুলাই) প্রদেশটির উপজাতি অধ্যুষিত বাজাউর জেলায় এ ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় টার্গেট করা হয় সহকারী কমিশনারের গাড়িকে। গাড়িটি বিস্ফোরণে মৃত্যু হয় চার সরকারি কর্মকর্তার। 

নিহতদের মধ্যে রয়েছেন নওগাইয়ের সহকারী কমিশনার (এসিল্যান্ড) ফয়সাল ইসমাইল, তহসিলদার আব্দুল ওয়াকিল, সাব-ইন্সপেক্টর নূর হাকিম ও কনস্টেবল রশিদ। বাকি একজনের পরিচয়  জানা যায়নি।

ভয়াবহ এ বোমা হামলার বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিকভাবে বিস্ফোরণকে আত্মঘাতী বোমা হামলা ধারণা করা হচ্ছে।

তবে এখনো এ হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।

জেলা পুলিশপ্রধান ওয়াকাস রফিক জানান, বাজাউর উপজাতীয় জেলার নওয়াগাই এলাকার কাছে সহকারী কমিশনার ফয়সাল ইসমাইলের সরকারি গাড়িতে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) দিয়ে আঘাত হানা হয়েছে।

ইসলামাবাদ-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (পিআইসিএসএস) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, শুধু জুন মাসে বিশ্বের মধ্যে পাকিস্তানে জঙ্গি সহিংসতার ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে।

সংস্থাটি আর বলছে, ২০২৫ সালের প্রথমার্ধের মধ্যে পাকিস্তানে সহিংসতা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এ সময়ের মধ্যে ৫০২টি জঙ্গি হামলা রেকর্ড করা হয়েছে। এতে ৭৩৭ জন প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে ২৮৪ নিরাপত্তা কর্মী, ২৬৭ বেসামরিক ব্যক্তি, ১৮০ জঙ্গি ও ৬ জন শান্তি কমিটির সদস্য রয়েছেন।

Advertisement

পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

নয়াদিল্লিকে মার্কো রুবিও পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

পাকিস্তান এমন একটি দেশ, যার সঙ্গে আমাদের সম্পর্ক রাখাটা জরুরি

বিক্ষোভে অচল ফ্রান্স, প্রচণ্ড চাপে ম্যাক্রোঁ সরকার

বিক্ষোভে অচল ফ্রান্স, প্রচণ্ড চাপে ম্যাক্রোঁ সরকার

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

আমার পাঁচ বছরের পরিশ্রম চুরি হয়ে গেছে: জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

কিম জং উনের মৃত্যুর গুজব বারবার ছড়ায় কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম