Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৮:২৬ পিএম

পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ মন্ত্রীর আত্মহত্যা

ভ্লাদিমির পুতিন ও রোমান স্তারোভইত। ছবি: সংগৃহীত

Advertisement

রাশিয়ার সাবেক পরিবহনমন্ত্রী রোমান স্তারোভইত সোমবার আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বরখাস্তের কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যুর খবর আসে।

সোমবার সকালে পুতিন এক সরকারি ডিক্রির মাধ্যমে স্তারোভইতকে বরখাস্ত করেন। ক্রেমলিনের অফিসিয়াল ওয়েবসাইটে বরখাস্তের ঘোষণা প্রকাশিত হয়। তার স্থলে অস্থায়ীভাবে দায়িত্ব পান উপমন্ত্রী আন্দ্রে নিকিতিন।

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের কাছে সাংবাদিকরা স্তারোভইতের বরখাস্তের কারণ জানতে চাইলে বলেন, এটি ‘আস্থা হানির’ কারণে নয়। তবে তিনি কোনো বিকল্প কারণও উল্লেখ করেননি।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, স্তারোভইতের মরদেহ একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। তার দেহে গুলির চিহ্ন ছিল। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলেই মনে করা হচ্ছে।

মন্ত্রী হওয়ার আগে রোমান স্তারোভইত ছিলেন রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় কুরস্ক অঞ্চলের গভর্নর। অঞ্চলটিতে ইউক্রেনের আকস্মিক অনুপ্রবেশের আগেই তিনি পদত্যাগ করেন, তবে নিরাপত্তা ব্যর্থতার কিছুটা দায় তার ওপর বর্তানো হয়েছিল।

এই বরখাস্ত ও মৃত্যুর ঘটনা ঘটে এমন এক সময়, যখন রাশিয়ার আকাশপথে বহু দিনের ভ্রমণব্যবস্থায় বিশৃঙ্খলা চলছে। রুশ ফেডারেল এজেন্সি ফর এয়ার ট্রান্সপোর্ট জানায়, শুধু গত এক সপ্তাহেই ৪৮৫টি ফ্লাইট বাতিল, ৮৮টি ফ্লাইট অন্যত্র পাঠানো হয়েছে এবং প্রায় ১,৯০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

সংস্থাটি জানায়, ফ্লাইট বাতিলের পেছনে রয়েছে ‘বহিরাগত হস্তক্ষেপ’, যদিও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একই সময়ে ইউক্রেন রাশিয়ায় ৪ শতাধিক দূরপাল্লার হামলা চালিয়েছিল, তবে সেগুলোর বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

সূত্র: সিএনএন

Advertisement

রাশিয়া ভ্লাদিমির পুতিন

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম