Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি, মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ০২:৫২ পিএম

নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি, মামদানিকে সতর্ক করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ও জোহরান মামদানি। ছবি: সংগৃহীত

Advertisement

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সফরে গেলে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকি দিয়েছিলেন শহরটির আসন্ন মেয়র নির্বাচনের ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি। তবে নেতানিয়াহুকে হুমকি দেওয়ায় মামদানিকে কঠোরভাবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জোহরান মামদানি সম্প্রতি ঘোষণা দেন, যদি নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে আসেন, তবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুদ্ধাপরাধের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে।

সোমবার (৭ জুলাই) হোয়াইট হাউসে নৈশভোজের আগে নেতানিয়াহুকে গ্রেফতারের হুমকির প্রেক্ষিতে ট্রাম্প বলেন, ‘তিনি (মামদানি) তা না হলে বড় সমস্যায় পড়বে।’

ট্রাম্প আরও বলেন, ‘তিনি (মামদানি) এখন একটু হানিমুন পিরিয়ডে আছেন। তিনি নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জিততেও পারেন, কিন্তু সবকিছু হোয়াইট হাউস থেকে যায়। যদি তিনি আমাদের কাছ থেকে অর্থ চান, তাহলে তাকে ঠিকভাবে আচরণ করতে হবে।’

গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আইসিসির ওয়ারেন্টের কথা উল্লেখ করে নেতানিয়াহুকে সম্প্রতি গ্রেফতারের হুমকি দেন জোহরান মামদানি। এরপর রিপাবলিকানরা তার বিরুদ্ধে সমালোচনামুখর হয়ে উঠে।

 ট্রাম্পের মন্তব্যের আগেই নেতানিয়াহু সাংবাদিকদের বলেন, মামদানির হুমকি নিয়ে তিনি চিন্তিত নন। তিনি বলেন, ‘এটা হাস্যকর এবং গুরুত্বহীন। পৃথিবীতে যথেষ্ট পাগলামি চলছে, এটি তারই একটি অংশ।’

 নেতানিয়াহু সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বার্ষিক সম্মেলনে অংশ নিতে নিউইয়র্ক আসতে পারেন। এছাড়া তিনি আগামী বছর ট্রাম্পের সঙ্গে নিউইয়র্কে সফরের ইঙ্গিতও দিয়েছেন।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প বেনিয়ামিন নেতানিয়াহু জোহরান মামদানি

Advertisement

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বাধা

ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বাধা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম