Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। ছবি: সংগৃহীত

Advertisement

পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নিয়ে ভারতের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র ।

ওয়াশিংটনে নিয়মিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ‘পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ আমরা থামিয়েছি,’ যা ভারতের ‘দ্বিপাক্ষিক সমাধান’-এর দাবির সঙ্গে সাংঘর্ষিক।

বুধবার (৯ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি।

ব্রুস আরও জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ উত্তেজনা প্রশমনের প্রক্রিয়ায় ঘনিষ্ঠভাবে জড়িত ছিলেন।

এ বক্তব্য আসে এমন সময়ে যখন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সম্প্রতি ভারতের সংসদের পররাষ্ট্র কমিটিকে জানান, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানই একসঙ্গে নিয়েছে, এতে কোনো বিদেশি ভূমিকা ছিল না। মিশ্রি আরও দাবি করেন, দুই দেশের মধ্যে সংঘাত সীমিত পর্যায়েই ছিল এবং কোনো পক্ষ পারমাণবিক হুমকির দিকে যায়নি।

ভারতের এই দাবিকে ‘ভুল’ আখ্যা দিয়ে ব্রুস বলেন, সবাই তাদের মতামত দিতে পারে, তবে ভারতের যে অবস্থান এ বিষয়ে উপস্থাপন করা হচ্ছে, তা সঠিক নয়।


তিনি বলেন, ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে মধ্যস্থতায় সচেতনভাবে এবং কার্যকরভাবে ভূমিকা নিয়েছে। ব্রুসের ভাষায়, ‘প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্ব শান্তির জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন এবং তার কার্যক্রম স্বচ্ছ ও স্পষ্ট। বিশ্ব জানে বৈশ্বিক স্থিতিশীলতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প কতটা সক্রিয়।’

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বক্তব্য উল্লেখ করে ব্রুস বলেন, ‘তিনি বারবার বলেছেন যে আমরা এই যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি।’

সংবাদ সম্মেলনের শুরুতে ব্রুস গাজার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার কথাও বলেন, যেখানে হামাসবিহীন শাসন কাঠামোর জন্য শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। একইসঙ্গে আর্মেনিয়া-আজারবাইজানের মধ্যেও শান্তি স্থাপনে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

Advertisement

ভারত পাকিস্তান যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি

Advertisement

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বাধা

ইউক্রেন যুদ্ধে স্টারলিংক সেবা সীমিত, প্রতিরক্ষা ব্যবস্থায় মারাত্মক বাধা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

মালয়েশিয়ায় সরকারি কর্মীদের ইসরাইলি অ্যাপ ব্যবহারে নিষেধাজ্ঞা

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

স্ত্রীর খোঁজে ১৫ বছর ধরে সাগরে ডুব দিচ্ছেন স্বামী

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

তুরস্ক-কাতার-ইন্দোনেশিয়ার সঙ্গে পাকিস্তানের ‘বদর’ চুক্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম