Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৫, ০২:০৫ পিএম

গাজায় ইসরাইলি হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত

ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শনিবার (১২ জুলাই) ভোর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  যাদের মধ্যে উত্তর গাজা সিটির ১৩ জন রয়েছেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির পূর্বে তুফা এলাকার জাফা স্ট্রিটে একটি বাসভবনে চালানো ইসরাইলি হামলায় চারজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।

নাসের হাসপাতাল জানিয়েছে, খান ইউনিসের পশ্চিমে তথাকথিত ‘মানবিক’ আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের আবাসস্থলে ইসরাইলি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে , মধ্য গাজা স্ট্রিপের দেইর এল-বালাহের দক্ষিণে বাস্তুচ্যুতদের আবাসস্থল লক্ষ্য করে চালানো ড্রোন হামলায় দুজন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

এদিকে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা সিটির পশ্চিমে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের বিপরীতে জামাল আবদেল নাসের স্ট্রিটে বোমা হামলায় এক মা এবং তার তিন সন্তান নিহত হয়েছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় গণহত্যামূলক হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। যাতে এখন পর্যন্ত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, অন্তত ৫৭ হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১ লাখ ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

Advertisement

ইসরাইল গাজা ফিলিস্তিনি

Advertisement

আরও পড়ুন

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

তুরস্ক-পাকিস্তান-কাতার-ইন্দোনেশিয়ার মধ্যে ‘বদর চুক্তি’ স্বাক্ষর

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ

নিজ দেশে বিক্ষোভের মধ্যেই হঠাৎ সৌদি সফরে ম্যাক্রোঁ

ফ্রান্সের বিক্ষোভ আলোচনায় ‘বিসমিল্লাহ’ যেভাবে এলো

ফ্রান্সের বিক্ষোভ আলোচনায় ‘বিসমিল্লাহ’ যেভাবে এলো

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই নেতা

সাত দিনের কারাবাস শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই নেতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম