Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:৫১ এএম

গাজায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টায় দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত

ফাদি খলিফা (বামে) এবং হুসাম সালেহ আল-আদলুনি (ডানে) ছিলেন রোববার গাজায় নিহত অন্তত ৯২ জন বেসামরিক মানুষের মধ্যে দুইজন। (এক্স/ফাইল)

Advertisement

গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় ২৪ ঘণ্টার কম সময়ের ব্যবধানে দুই ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে।

সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ফাদি খলিফা দক্ষিণ-পূর্ব গাজা শহরের আল-জাইতুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসাবশেষ পরিদর্শনের সময় এক ইসরাইলি হামলায় নিহত হন। এই হামলায় তার সঙ্গে আরও অন্তত একজন নিহত হয়েছে।

এছাড়া অন্য একটি ভিন্ন হামলায়, ফটোসাংবাদিক হুসাম সালেহ আল-আদলুনি তার স্ত্রী সুয়াদ এবং তিন সন্তানসহ নিহত হন। খান ইউনিসের উত্তরাঞ্চলীয় আল-কারারা এলাকায় তাদের তাবুতে ইসরাইলি বিমান হামলা চালালে তারা নিহত হন। 

ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, ইসরাইলি হামলার কারণে গৃহহারা হয়ে পরিবারটি সেখানে আশ্রয় নিয়েছিল।


ফিলিস্তিনি সাংবাদিক ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, এতে সাংবাদিকদের ওপর ইসরাইলের ‘ভয়াবহ সহিংসতার’ রেকর্ড আরও দীর্ঘ হলো।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১-এ পৌঁছেছে বলে অফিসিয়াল হিসেবে জানানো হয়েছে। 

তবে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) জানিয়েছে, এ সংখ্যা ১৭৮, যাদের মধ্যে ১৭৬ জন ফিলিস্তিনি এবং ২ জন ইসরাইলি সাংবাদিক রয়েছেন।

এদিকে, চিকিৎসা সূত্র জানিয়েছে, রোববার গাজাজুড়ে অন্তত ৯২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে ৫২ জন কেন্দ্র ও দক্ষিণাঞ্চলের বাসিন্দা।

Advertisement

ফিলিস্তিন গাজায় হামলা হামাস-ইসরাইল যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম