Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৯ পিএম

গাজায় ট্যাংক বিস্ফোরণে তিন ইসরাইলি সেনা নিহত

নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে ইসরাইল। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাংক বিস্ফোরণে দখলদার ইসরাইলের তিন সেনা নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে।

নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে ইসরাইল। এরা হলেন, স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। খবর টাইমস অব ইসরাইলের

বিস্ফোরণে আরও একজন আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। তবে আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। 

কী কারণে ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ। তবে ধারণা করা হচ্ছে, সেনাদের ভুলের কারণে এই বিস্ফোরণ ঘটেছে। 

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য প্রথমে বলেছিল, হামাসের যোদ্ধারা হয়ত ট্যাংকে গ্রেনেড ছুড়েছে। তবে পরে তারা জানায়, ট্যাংকের উপরে থাকা ত্রুটিপূর্ণ শেলের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করছে আইডিএফ।

এদিকে ইসরাইলের অধিকৃত সিরিয়ার গোলান মালভূমির একটি সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন।  নিহত ওই সেনা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে  গণহত্যায় অংশ নিয়েছিলেন। 

গত ১০ দিনের মধ্য এ নিয়ে তৃতীয় কোনো ইসরাইলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  

সোমবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানায়, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। 

স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজায় ইসরাইলের  সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। 

এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

ইসরাইল গাজা

Advertisement

আরও পড়ুন

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

সৌদি আরবের মক্কায় আকস্মিক বন্যার তাণ্ডব

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ক্যানসারের ১৩৭ ওষুধের দাম কমাচ্ছে ভারত

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ঘরেই অস্বস্তি, বাবাকে সতর্ক করেছিলেন বড় ছেলে

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

ইরানে নতুন হামলার পরিকল্পনা, গোপন বৈঠক মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম