Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজা ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ম্যাক্রোঁর ফোনালাপ

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৯:২০ এএম

গাজা ইস্যুতে এরদোগান ও সিসির সঙ্গে ম্যাক্রোঁর ফোনালাপ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছবি: সংগৃহীত

Advertisement

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি’র সঙ্গে আলোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। 

এক প্রতিবেদনে রোববার (২৭ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

আলোচনার বিষয়ে ম্যাক্রোঁ জানান, তিনি আগামী সপ্তাহে নিউইয়র্কে ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের দ্বি-রাষ্ট্র সমাধানের বিষয়ে ফ্রান্সের যৌথ আয়োজক সম্মেলন সম্পর্কেও কথা বলেছেন।

ফরাসি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে ফোনালাপ সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ইসরাইলি ও ফিলিস্তিনিদের জন্য শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবকিছু করতে হবে। ’

পরে এল-সিসির সঙ্গে ফোনালাপের বিষয়ে বলেন, ‘আমরা মেনে নিতে পারি না যে বিপুল সংখ্যক শিশুসহ মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। ‘

ম্যাক্রোঁ এর আগে ঘোষণা করেছেন,  ফ্রান্স ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।  জাতিসংঘের ১৯৩টি সদস্যের মধ্যে ১৪২টিতে যোগ দেবে যারা বর্তমানে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে বা স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

Advertisement

ইমানুয়েল ম্যাক্রোঁ গাজা রিসেপ তাইয়েপ এরদোগান

Advertisement

আরও পড়ুন

এল-সায়েদ: দ্য লিডার

এল-সায়েদ: দ্য লিডার

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

ঘুমিয়েই জিতলেন সাড়ে ৯ লাখ টাকা!

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

কেশম দ্বীপে মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন জীবনের স্বপ্ন, ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম