Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৪:৩১ পিএম

সুনামির আঘাতে রাশিয়ার বন্দর ও জাহাজ ক্ষতিগ্রস্ত

Advertisement

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ইতোমধ্যে তিনটি সুনামি ঢেউ আঘাত করেছে দেশটির সেভেরো-কুরিলস্ক বন্দর এলাকায়।

সুনামির শেষ ঢেউটি বন্দরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করে এবং নোঙর করা কয়েকটি জাহাজকে প্রণালীর দিকে টেনে নিয়ে যায়।

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিএএসএস জানিয়েছে, সুনামির তৃতীয় ঢেউটি ছিল ‘অত্যন্ত শক্তিশালী’।

সুনামির ঢেউয়ে শহরের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং স্থানীয় বাসিন্দারা আত্মরক্ষার্থে একটি পাহাড়ের ওপর জড়ো হয়েছেন । সেভেরো-কুরিলস্ক অঞ্চলে প্রায় দুই হাজার মানুষ বসবাস করে।

সুনামির প্রভাব না কাটা পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন বলে জানিয়েছে টিএএসএস।

এর আগে, রাশিয়ায় যে ভূমিকম্প হয়েছে, তাতে দেশটির পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি অঞ্চলে একটি কিন্ডারগার্টেন ভবন ক্ষতিগ্রস্থ হয়েছে।

Advertisement

রাশিয়া ভূমিকম্প

Advertisement

আরও পড়ুন

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

সৌদির বিমানবন্দর ব্যবহারে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই হামলার টার্গেট হুথিদের

মক্কা-মদিনা বাদে সৌদির সব বিমানবন্দরই হামলার টার্গেট হুথিদের

বিশ্ববাজারে কমল তেলের দাম

বিশ্ববাজারে কমল তেলের দাম

ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ

ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম