Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৫, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত

Advertisement

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় বিমান বিধ্বস্ত হয়ে চার জন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) চিনলে বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়, রোগী আনা-নেওয়াসহ চিকিৎসা সরঞ্জাম পরিবহনে ব্যবহৃত হতো বিমানটি। 

দুর্ঘটনার দিনও নিকটবর্তী একটি হাসপাতাল থেকে একজন রোগীকে আনতে যাচ্ছিল ডুয়েল প্রোপেলার উড়োযানটি। 

কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি। আগুন ধরে যায় বিমানে। এ সময় ভেতরেই মৃত্যু হয় চার আরোহীর।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Advertisement

যুক্তরাষ্ট্র

Advertisement

আরও পড়ুন

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর কে এই আবের কাওয়াস

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

অরুণাচল সীমান্তে ভারত-চীনের টানা ১০ দিনের বৈঠক, নেপথ্যে কী?

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

সীমান্তে আ.লীগের শীর্ষ চার নেতা, ইমিগ্রেশনে রুদ্ধদ্বার বৈঠক

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

হঠাৎ কেন কমছে স্বর্ণের দাম, নেপথ্যে যেসব কারণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম