Logo
Logo
×
   

Advertisement

আন্তর্জাতিক

১২ দিনের যুদ্ধে ইরানে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতার

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১১:২১ এএম

১২ দিনের যুদ্ধে ইরানে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতার

Advertisement

ইরানি পুলিশ গত জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির ১২ দিনের সংঘর্ষের সময় প্রায় ২১ হাজার ‘সন্দেহভাজনকে’ গ্রেফতার করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।

গত ১৩ জুন থেকে ইসরাইলের বিমান হামলার পর, ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ শত শত সাধারণ নাগরিক নিহত হন। এরপর ইরানি নিরাপত্তা বাহিনী ব্যাপক গ্রেফতার অভিযান শুরু করে।

এ সময় রাস্তা-ঘাটে চেকপয়েন্ট ও ইরানের জনসাধারণের রিপোর্টভিত্তিক কড়াকড়ি নজরদারি চালানো হয়। সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্রও ইসরাইলের পক্ষ হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালায়। ইরানি নাগরিকদের আহ্বান জানানো হয়, তারা যেন সন্দেহজনক আচরণকারীদের বিষয়ে তথ্য দেন।

পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি বলেন, ‘জনগণের ফোনকল ৪১ শতাংশ বেড়েছে, যা ১২ দিনের যুদ্ধে ২১ হাজার সন্দেহভাজন গ্রেফতারের দিকে নিয়ে গেছে।’

তবে গ্রেফতার ব্যক্তিরা কোন অপরাধে সন্দেহভাজন ছিলেন তা তিনি জানাননি। 

তেহরান আগে বলেছিল, কিছু মানুষ ইসরাইলি হামলা পরিচালনায় সহায়ক তথ্য সরবরাহ করেছিল।

জুনের শেষে সংঘর্ষ শেষ হওয়ার পর থেকে ইরান ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দোষী সাব্যস্ত সাতজন পুরুষকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

ইসরাইল-যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আফগান শরণার্থী ও অভিবাসীদের বিতাড়নের হারও বাড়িয়ে দিয়েছে, যাদের ইরানে অবৈধভাবে অবস্থানকারী হিসেবে ধরা হচ্ছে।

সহায়তাকারী সংস্থাগুলো বলছে, স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককেও ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ করেছে।

মুখপাত্র আরও জানান, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে এবং তাদের ফোন পরীক্ষা করে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা শনাক্ত করেছে। মোট ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহভাজন ও অনুমোদন ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকেও গ্রেফতার করা হয়েছে।’

মনতাজেরোলমাহদি বলেননি, গ্রেফতার হওয়া অনেকজনকে ইতিমধ্যে মুক্তি দেওয়া হয়েছে। যুদ্ধে ইরানের পুলিশ সাইবার প্রতারণা ও অনুমোদন ছাড়া অর্থ উত্তোলনের মতো ৫,৭০০টিরও বেশি সাইবার অপরাধের মামলা মোকাবিলা করেছে, যা তার ভাষায় ‘সাইবারস্পেসকে একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে’।

সূত্র: আল জাজিরা

Advertisement

ইসরাইল ইরান-ইসরাইল সংঘাত ইরান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম