Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১২:৩৪ পিএম

ইউক্রেন যুদ্ধে রাশিয়া জয়ী: হাঙ্গেরির প্রধানমন্ত্রী

Advertisement

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরি পুতিনের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকের আগে হাঙ্গেরির ডানপন্থি প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ইউক্রেনের যুদ্ধে রাশিয়া জয়ী হয়েছে।

ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্য নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক করার কথা রয়েছে। তার আগে মঙ্গলবার এই মন্তব্য করেছেন অরবান।

২০১০ সাল থেকে হাঙ্গেরির ক্ষমতায় থাকা অরবানের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে মিত্রতা বজায় রেখে চলেছে এবং ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার বিরোধিতা করছে। 

এই কারণে ইউরোপের কিছু নেতা অরবানের সমালোচনা করে আসছেন। তা সত্ত্বেও মুদ্রাস্ফীতির ধাক্কায় নাজুক হয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টায় থাকা অরবান সরকার নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

২০২২ সালে রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরু করার পরও অরবান প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা বজায় রেখেছেন।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের ২৬টি সদস্য দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান ‘ইউক্রেনের নিজের ভবিষ্যৎ নির্ধারণের স্বাধীনতা থাকতে হবে’ দাবি করে একটি যৌথ বিবৃতি দিয়েছেন, কিন্তু অরবান ব্লকটির একমাত্র নেতা যিনি এতে সম্মতি দেননি।

ইউটিউব চ্যানেল ‘প্যাট্রিয়ট’কে দেওয়া এক সাক্ষাৎকারে অরবান বলেছেন, “আমরা এখন এমনভাবে কথা বলছি যেন এটি একটি উন্মুক্ত যুদ্ধ পরিস্থিতি, কিন্তু তা নয়। ইউক্রেনীয়রা যুদ্ধে হেরেছে। রাশিয়া যুদ্ধে জিতেছে।

“একমাত্র প্রশ্ন হল কখন এবং কী পরিস্থিতিতে পশ্চিম, যারা ইউক্রেনীয়দের পেছনে আছে, এটি ঘটেছে এবং এই সবের ফল কী হবে তা স্বীকার করবে।”

হাঙ্গেরি তাদের জ্বালানির অধিকাংশই পায় রাশিয়া থেকে। দেশটি ইউক্রেনের জন্য অস্ত্র পাঠাতে রাজি হয়নি। অরবান জোরালোভাবে ইউক্রইনের ইইউ সদস্যপদের বিরোধিতা করে আসছেন। 

এমনটি হলে হাঙ্গেরির কৃষকদের ও বৃহত্তর অর্থনীতির ওপর বিপর্যয় নেমে আসবে বলে আপত্তি তুলেছেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

গ্রিসের ফিলিস্তিনপন্থি এলাকায় বাড়ি কিনছে ইসরাইলিরা

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি

গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম