Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরাইলিদের

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ০২:৫৫ পিএম

এবার গোলানে নতুন বসতি স্থাপনের চেষ্টা ইসরাইলিদের

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি।ছবি: আনাদোলু

Advertisement

ফিলিস্তিনি ভূমি দখল করা ইসরাইলের তরুণ অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল এবার সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির কুনেইত্রা প্রদেশে নতুন একটি বসতি স্থাপনের চেষ্টা করেছে। সিরিয়ার এ এলাকাটি ১৯৭৪ সালের বিচ্ছিন্নতা চুক্তির আওতায় থাকা অঞ্চলের অন্তর্গত।

তুর্কি বার্তা সংস্থা আনাদোলু বুধবার (২০ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল সিরিয়ার অধিকৃত গোলান মালভূমির নিরাপত্তা বেস্টনী অতিক্রম করে কুনেইত্রার বীর আজাম গ্রামে পৌঁছে যায়।

ফুটেজে আরও দেখা যায়, তারা সঙ্গে আনা কাঠের ছাঁচের মধ্যে কংক্রিট ঢালছে। একটি ফ্রেমে পরিকল্পিত বসতি ইউনিটটির নামও ধরা পড়ে—‘নেভে হাবাশান’, যা সিরীয় ভূখণ্ডে বসানোর চেষ্টা করা হচ্ছিল। 

মূলত, বাশার আল আসাদ ও বাথ শাসন পতনের পর থেকে ইসরাইল সিরিয়ার বিভিন্ন প্রদেশে হামলা চালিয়ে আসছে। পাশাপাশি দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশে ১৯৭৪ সালে দখল করে নেওয়া অঞ্চলের ভেতরে ও বাইরে সামরিক ঘাঁটি ও পোস্ট স্থাপন করেছে এবং সেখানে নিয়মিত টহল পরিচালনা করছে।

Advertisement

ফিলিস্তিন ইসরাইল সিরিয়া

Advertisement

ঘটনাপ্রবাহ: হামাস ইসরাইল যুদ্ধ


আরও পড়ুন

আরও পড়ুন

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

নেতানিয়াহুকে বাদ দিয়ে ঐক্য সরকার গঠনে একমত বেনেট

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

বাল্টিক সাগরে ড্রোন হামলায় রাশিয়ার জাহাজে আগুন

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

ভারতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৯ জন নিহত

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

স্বর্ণের আগের দামে ফিরতে লাগতে পারে ৮ বছর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম