Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৫, ০৩:১১ পিএম

ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

প্রতীকী ছবি।

Advertisement

ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ভারতের কোনো বিমান পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে পারবে না। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদন মতে, বুধবার (২০ আগস্ট) পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় কোনো বিমান পাকিস্তানের আকাশপথে প্রবেশ করতে পারবে না। এ নিষেধাজ্ঞা ভারতীয় মালিকানাধীন কিংবা ভাড়া করা সামরিক ও বেসামরিক বিমানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

গত ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ওই হামলায় অন্তত ২৬ জন পর্যটক নিহত হন। এই ঘটনার জন্য প্রতিবেশী দেশ পাকিস্তানকে দায়ী করে ভারত। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। যার প্রেক্ষিতে ২৩ এপ্রিল নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান।

পাকিস্তানের পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমানের জন্য তাদের আকাশপথ বন্ধ করে দেয়। এরপর কয়েকবার এই নিষেধাজ্ঞা বাড়ানো হয়েছে। সবশেষ গত বুধবার আরও এক মাস বাড়ানো হলো। যা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বলে জানানো হয়েছে।

Advertisement

ভারত পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম