Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে ‘বড় নিষেধাজ্ঞা’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫, ০৬:০৫ পিএম

রাশিয়ার বিরুদ্ধে দুই সপ্তাহের মধ্যে ‘বড় নিষেধাজ্ঞা’ দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ মীমাংসায় উদ্যোগী হয়েছেন। তিনি দুই পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। ফাইল ছবি

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই রাশিয়া–ইউক্রেন যুদ্ধের সমাধান কতটা সম্ভব তা স্পষ্ট হবে। একই সঙ্গে তিনি রাশিয়ার বিরুদ্ধে ‘বড় ধরনের নিষেধাজ্ঞা বা শুল্ক আরোপ’ করার ইঙ্গিত দিয়েছেন।

শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউক্রেনে অবস্থিত একটি মার্কিন কারখানায় সাম্প্রতিক রুশ হামলায় তিনি ক্ষুব্ধ। ‘আমি এতে মোটেও খুশি নই, ওই যুদ্ধের কোনো বিষয় নিয়েই খুশি নই,’ মন্তব্য করেন তিনি।


তিনি আরও বলেন, ‘আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা জানতে পারব পরিস্থিতি কোনদিকে যাচ্ছে। আর সেটা আমাকে খুবই সন্তুষ্ট করতে হবে।’

যখন সাংবাদিকরা জানতে চান, দুই সপ্তাহ পর কী ঘটবে, তখন ট্রাম্প জবাব দেন, ‘আমি সিদ্ধান্ত নেব আমরা কী করব—তা হয় বড় নিষেধাজ্ঞা, নাকি বিশাল শুল্ক, অথবা দুটোই। আবার এমনও হতে পারে আমরা কিছুই করব না এবং বলব—এটা তোমাদের লড়াই।


ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ মীমাংসায় উদ্যোগী হয়েছেন। তিনি দুই পক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক করেছেন। এর মধ্যে ১৫ আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক শীর্ষ বৈঠক করেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও পুতিনের মধ্যে সরাসরি সাক্ষাতের প্রস্তুতিরও ঘোষণা দেন।

শুক্রবার এর আগে ওয়াশিংটনের ‘দ্য পিপল’স হাউস’ জাদুঘর পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি সতর্ক আশাবাদ ব্যক্ত করেন। 

‘আমরা দেখতে চাই পুতিন ও জেলেনস্কি একসঙ্গে কাজ করতে পারবেন কি না। তারা একটু তেল আর ভিনেগারের মতো—ভালোভাবে মেলে না, কারণটা সবারই জানা। তবে আমরা দেখব,’ যোগ করেন ট্রাম্প।

Advertisement

ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন যুদ্ধ

Advertisement

আরও পড়ুন

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মধ্যপ্রাচ্য ছাড়তে বাধ্য হবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি মোজতবা খামেনির

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

মরুভূমিতে জমকালো বিয়ে, জবাই ১৪০০ ভেড়া-ছাগল ও ২৭০ উট

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কতা জারি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম