Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছেন পুতিন- কিম

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ০৫:১৭ পিএম

পশ্চিমাদের বার্তা দিতে চীনে একজোট হচ্ছেন পুতিন- কিম

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিক্টরি ডে’ উপলক্ষে ৩ সেপ্টেম্বরের কুচকাওয়াজে ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন।

Advertisement

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন। পশ্চিমাদের চাপের মুখে এই তিন নেতার একসঙ্গে প্রকাশ্য উপস্থিতিকে ‘প্রতীকী চ্যালেঞ্জ’ হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ভিক্টরি ডে’ উপলক্ষে ৩ সেপ্টেম্বরের কুচকাওয়াজে ২৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উপস্থিত থাকবেন। তবে পশ্চিমা কোনো দেশের শীর্ষ নেতা থাকছেন না। তবে শুধু ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর থাকার কথা রয়েছে।

এই কুচকাওয়াজকে ঘিরে চীনের সামরিক শক্তির প্রদর্শনের পাশাপাশি রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠতার বার্তা দিতে চায় বেইজিং। রাশিয়া ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর একের পর এক পশ্চিমা নিষেধাজ্ঞায় বিপর্যস্ত, আর উত্তর কোরিয়া ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার মুখে রয়েছে তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে।

চীনের কৌশলগত অংশীদার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সর্বশেষ ২০২৪ সালে চীন সফর করেছিলেন। অন্যদিকে কিম জং উন সর্বশেষ ২০১৯ সালের জানুয়ারিতে বেইজিং সফর করেন।

এবারের কুচকাওয়াজে অংশ নেবেন বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দর লুকাশেঙ্কো, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজাশকিয়ান, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো এবং দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদের স্পিকার উ উন-শিক। এছাড়া সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দর ভুচিচও উপস্থিত থাকবেন।

জাতিসংঘের প্রতিনিধিত্ব করবেন আন্ডার-সেক্রেটারি জেনারেল লি জুনহুয়া, যিনি এর আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন এবং ইতালি, সান মারিনো ও মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন।

৩ সেপ্টেম্বর তিয়ানআনমেন স্কোয়ারে শি জিনপিং বিদেশি অতিথিদের নিয়ে কয়েক হাজার সেনাদের অভিবাদন গ্রহণ করবেন। 

দীর্ঘদিন পর চীনের এই বৃহৎ কুচকাওয়াজে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও হাইপারসনিক অস্ত্রসহ অত্যাধুনিক সামরিক প্রযুক্তি প্রদর্শন করা হবে।

Advertisement

কিম জং উন ভ্লাদিমির পুতিন শি জিনপিং

Advertisement

আরও পড়ুন

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম