Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

চীনের তিয়ানজিনে মিন অং হ্লাইং–মোদি সাক্ষাৎ

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৫, ০৫:৪৮ পিএম

চীনের তিয়ানজিনে মিন অং হ্লাইং–মোদি সাক্ষাৎ

বৈঠকে মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Advertisement

মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চীনের তিয়ানজিন শহরে সাক্ষাৎ করেছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

রোববার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি বার্মিজ।

দু্ই শীর্ষনেতা অংশ নিয়েছেন চলমান সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলনে। তবে সম্মেলনের মূল বৈঠক শুরুর আগে পৃথকভাবে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ভারতের প্রধানমন্ত্রী মোদি তার ইউটিউব চ্যানেলে এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেন, তিনি মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইংয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন। তবে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে নেপিদো ও নয়াদিল্লির মধ্যে সম্পর্ক ক্রমেই ঘনিষ্ঠ হয়েছে। ভারত মিয়ানমারে চলমান কালাদান বহুমুখী প্রকল্পসহ বেশ কিছু অবকাঠামো উদ্যোগ বাস্তবায়ন করছে। পাশাপাশি সাংস্কৃতিক বিনিময়ের কর্মসূচিও চালিয়ে যাচ্ছে।

মিন অং হ্লাইং ও মোদির এ বৈঠক ছিল পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়। এর আগে চলতি বছরের এপ্রিল মাসে থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনে তাদের প্রথম সাক্ষাৎ হয়।

Advertisement

নরেন্দ্র মোদি মিয়ানমার

Advertisement

আরও পড়ুন

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের

যেকোনো পরিস্থিতিতে সৌদির পাশে থাকার ঘোষণা মিশরের

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে মুম্বাইয়ে তলব করলেন রুবিও, চরম বিতর্কে মোদি সরকার

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

পাকিস্তানে ৩২ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মানসিক রোগী: গবেষণা

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

আকাশে দরজা খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম