Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

শি, পুতিন ও মোদি হাসছেন, কিন্তু কার দিকে?

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

শি, পুতিন ও মোদি হাসছেন, কিন্তু কার দিকে?

এসসিও সম্মেলনের এক ফাঁকে চীন, ভারত ও রাশিয়ার সরকারপ্রধান। ছবি: সংগৃহীত

Advertisement

চীন, ভারত ও রাশিয়া—তিনটি শক্তিশালী দেশ, যারা সকলেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নানা ধরণের বৈরিতা ও দ্বন্দ্বে জড়িত—সোমবার উত্তর চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সভার সময় আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে ঐক্যের প্রতিচ্ছবি দেখিয়েছে।

সাত বছরের পর চীনে প্রথম সফরে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার সমকক্ষদের—রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং—হাত ধরে কাছাকাছি টেনে আনার দৃশ্য তৈরি করেছেন।

এই ছবি নিয়ে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন করেছে, ‘শি, পুতিন ও মোদি হাসছেন, কিন্তু কার দিকে?’


প্রতিবেদনে বলা হয়, তিন নেতা একত্রিত হওয়ার সময় এক অনুবাদক পুতিনের কথার অনুবাদ শুরু করেন, ‘আমরা তিন বন্ধু …’ দিয়ে, কিন্তু শীর্ষ সম্মেলনের প্রেস সেন্টারের সম্প্রচার সংকেত বাকিটা অনুবাদকে পুরোপুরি ঢেকে দেয়।

মোদির সময়কালে কয়েকবার হাসি ফুটে ওঠে এবং তিনি দুবার পুতিনের হাত ধরেন।

সোমবার চীনে এসসিও শীর্ষ সম্মেলনে নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করছেন। ছবি: হ্যান্ডআউট

এর আগে, মোদি ও পুতিন লাল কার্পেটে একে অপরকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন, এরপর হাত ধরে এগিয়ে যান হাস্যোজ্জ্বল জিনপিং -এর দিকে, যিনি তাদের স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন।

Advertisement

নরেন্দ্র মোদি রাশিয়া ভ্লাদিমির পুতিন শি জিনপিং এসসিও সম্মেলন

Advertisement

আরও পড়ুন

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

মার্কিন যুদ্ধজাহাজ সাগরে পেলেই ডুবিয়ে দেওয়া হবে: ইরান

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’ সফর

চীনে কিম জং উনের ২৪ ঘন্টার ‘রহস্যজনক’  সফর

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

দুই শহরে সতর্কতা জারি করল সৌদি আরব

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

রাজীব গান্ধীর সঙ্গে প্রথম দেখা ও প্রেমের গল্প যেভাবে শুরু, জানালেন সোনিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম