Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

Advertisement

Icon

হাসান ইলিয়াছ তানিম, প্যারিস (ফ্রান্স)

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩১ এএম

ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক বাংলাদেশির মৃত্যু

ছবি: সংগৃহীত

Advertisement

ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় ইতালির লাম্পেদুসা উপকূলে পৌঁছানোর আগেই প্রাণ হারালেন এক বাংলাদেশি নাগরিক। সোমবার রাতে উত্তর আফ্রিকার উপকূল থেকে আসা ১০ মিটার দীর্ঘ একটি নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে ইতালির কোস্টগার্ড ও ফিনান্সিয়াল পুলিশ। একই নৌকা থেকে আরও ৫১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নৌকার জ্বালানির বিষাক্ত ধোঁয়ায় শ্বাস নেওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে কালা পিসানার মর্গে। মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তারা জানান, যাত্রাপথে তাদের একজন সঙ্গী সমুদ্রে পড়ে যান এবং তাকে আর উদ্ধার করা সম্ভব হয়নি।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের ৩ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন ৪৩ হাজার ৮৬০ জন অনিয়মিত অভিবাসী। এর মধ্যে সর্বাধিক ১৩ হাজার ২৭১ জনই বাংলাদেশি, যা অন্য যেকোনো দেশের তুলনায় বেশি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

এবার বিক্ষোভে নামছে থালাপতি বিজয়ের দল

গার্ডিয়ানের প্রতিবেদন ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

ট্রাম্প-পুতিন ঘনিষ্ঠতায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

পাকিস্তান-যুক্তরাষ্ট্র যুদ্ধ হলে কোন পক্ষে থাকবে ভারত, যা বললেন বিজেপি নেতা

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

তেরঙা মিছিল ঘিরে দিল্লিতে উত্তেজনা, জরুরি নির্দেশ দিল না সুপ্রিম কোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম