Logo
Logo
×

Advertisement

পাকিস্তান

ভিডিও বন্ধ না করায় গুলি, প্রাণ গেল টিকটকারের

Advertisement

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ০৩:২১ পিএম

ভিডিও বন্ধ না করায় গুলি, প্রাণ গেল টিকটকারের

Advertisement

নিরাপত্তারক্ষীর নিষেধ সত্ত্বেও মোবাইল মার্কেটে টিকটক ভিডিও ধারণ চালিয়ে যাচ্ছিলেন এক টিকটকার। এ সময় তাকে ভিডিও বন্ধ করে জায়গা ছাড়ার নির্দেশ দেওয়া হলেও জায়গা ছাড়েননি তিনি। পরে মেজাজ হারিয়ে একপর্যায়ে ওই টিকটকারের ওপর গুলি চালিয়ে বসেন নিরাপত্তারক্ষী। যাতে মৃত্যু হয় ওই টিকটকারের। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের করাচির উত্তর নাজিমাবাদ এলাকার এক মোবাইল মার্কেটে।

এক্সপ্রেস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে সারিনা মোবাইল মার্কেটে।  এ সময় এক টিকটকার একটি ভিডিও রেকর্ড করছিলেন।  নিরাপত্তারক্ষী তাকে রেকর্ডিং বন্ধ করতে বলে অবিলম্বে স্থান ত্যাগ করার কথা বললেও তা মানেননি তিনি, যা রাগিয়ে তুলে ওই নিরাপত্তারক্ষীকে। পরে রাগ সামলাতে না পেরে নিরাপত্তার স্বার্থে সঙ্গে থাকা অস্ত্র বের করে ওই টিকটকারের ওপর গুলি চালিয়ে দেন নিরাপত্তারক্ষী।

এ ঘটনায় ওই টিকটকার ঘটনাস্থলেই মারা যান বলে নিশ্চিত করেছে পুলিশ। পরে তার মরদেহ অফিসিয়াল প্রক্রিয়ার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং নিরাপত্তারক্ষীকে আটক করে। এ বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

Advertisement

টিকটকার পাকিস্তান

Advertisement

আরও পড়ুন

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা

পাকিস্তানে ঐতিহাসিক রামলীলা মন্দির বন্ধ ঘোষণা

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে মেজরসহ নিহত ৫

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে দফায় দফায় সংঘর্ষ

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

ইরানের সঙ্গে সীমান্ত বাণিজ্য বন্ধ করল পাকিস্তান, বড় সংকটের আভাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম