Logo
Logo
×
   

Advertisement

অন্যান্য

খালি গায়ে ঘুমানো কি জায়েজ? জানালেন শায়খ আহমাদুল্লাহ

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৪:০০ এএম

খালি গায়ে ঘুমানো কি জায়েজ? জানালেন শায়খ আহমাদুল্লাহ

ফাইল ছবি

Advertisement

পুরুষদের ডরমিটরি বা একই কক্ষে একাধিক পুরুষ একসঙ্গে ঘুমানোর সময় খালি গায়ে ঘুমানো নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে—ইসলামে এটি জায়েজ কি না।

এ বিষয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ বলেন, একজন পুরুষ আরেকজন পুরুষের সামনে নাভি থেকে হাঁটু পর্যন্ত সতরের অংশ খোলা রাখতে পারবেন না। এই অংশ অবশ্যই ঢেকে রাখতে হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত শায়খ আহমাদুল্লাহর এক অনুষ্ঠানের ভিডিও বার্তা থেকে এ তথ্য জানা গেছে।  

জনপ্রিয় এ ইসলামি বক্তা বলেন, তবে নাভি থেকে হাঁটু পর্যন্ত অংশ ঢাকা থাকলে, একজন পুরুষের সামনে আরেকজন পুরুষ খালি গায়ে অর্থাৎ গেঞ্জি বা জামা ছাড়া ঘুমালে শুধু এ কারণে তাকে নাজায়েজ বা গুনাহগার বলা যাবে না। পেট, পিঠ, কাঁধ বা বাহু খোলা থাকাও এ কারণে হারাম হয়ে যাবে না।

তবে শালীনতা, সৌন্দর্য ও পারস্পরিক স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে সম্ভব হলে শরীর ঢেকে ঘুমানো উত্তম। বিশেষ করে এমন পোশাক পরা উচিত, যাতে ঘুমের মধ্যে অসাবধানতাবশত সতরের অংশ খুলে যাওয়ার আশঙ্কা না থাকে।

অতএব, সতর ঢাকা থাকলে পুরুষের খালি গায়ে ঘুমানো জায়েজ; তবে শালীনতার স্বার্থে শরীর ঢেকে রাখা উত্তম।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম